advertisement

Cooch Behar News: নেই নদী পারাপারের ব্রিজ! ঝুঁকি নিয়ে রেলব্রিজের উপর ছুটছে মোটরবাইক

Last Updated:

এখন পথে নদী পারাপার করার একমাত্র ভরসা রেল ব্রিজ।

+
রেল

রেল ব্রিজ দিয়ে নদী পারাপারের ছবি 

কোচবিহার: মধুপুর কালপানি এলাকায় নদী পারাপারের জন্য দীর্ঘ সময় ধরে একটি অস্থায়ী বাঁশের সাঁকো ছিল। সেই সাঁকো দিয়ে সারাদিন বহু মানুষ চলাচল করতেন। তবে শেষ বর্ষায় নদীর জল বেড়ে ওঠার ফলে সেই সাঁকো ভেঙে যায়। তারপর থেকে সেই সাঁকো আর তৈরি করা সম্ভব হয়নি। ফলে বর্তমান সময় এই পথে নদী পারাপার করার একমাত্র ভরসা রেল ব্রিজ। তাই সেখান দিয়েই বহু মানুষ ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন। দৈনন্দিন এই পথে নদী পারপার করতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়।
এলাকার এক স্থানীয় বাসিন্দা রেজাউল হক জানান, “এই পথে নদী পারাপার করে চলাচল করলে অনেকটাই সুবিধা হয়। তবে স্থায়ী ব্যবস্থা না থাকায় কারণে দীর্ঘ সময় ধরে অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে বহু মানুষকে। এছাড়া রেল ব্রিজ দিয়ে নদী পারাপার করলে অনেকটাই ঝুঁকি থাকে। তাই দ্রুত এই এলাকায় নদী পারাপারের একটা স্থায়ী ব্যবস্থা করা অত্যন্ত প্রয়োজন। যদিও স্থানীয় মানুষেরা বারংবার আবেদন জানালেও এই সেতু তৈরি হচ্ছে না। তবে এই সেতু তৈরি হলে বহু মানুষের নদী পার হয়ে চলাচল করতে অনেকটাই সুবিধা হবে।”
advertisement
advertisement
নদী পার করে আসা এক ব্যক্তি শুভঙ্কর ধর জানান, “এই এলাকা দিয়ে নদী পার করে মাথাভাঙা, নিশিগঞ্জ চলাচল করতে অনেকটাই সময় কম লাগে। তবে সেতু না থাকার কারণে এখন ঝুঁকি নিয়েই পারাপার চলছে। যদিও যেকোনও দিন একটা বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।” এলাকার এক ব্যবসায়ী মেনকা গোড় জানান, “যখন এলাকায় নদী পারাপারের জন্য স্থায়ী ব্যবস্থা ছিল। তখন বহু মানুষ চলাচল করার কারণে ব্যবসা ভাল চলত। ফলে সংসার চালাতে সমস্যা হত না। এখন ব্যবসা ঠিক না হওয়ার কারণে উপার্জন হয় না। ফলে সংসার চালাতে সমস্যা হচ্ছে।”
advertisement
দীর্ঘ সময় ধরে এই এলাকার সেতু তৈরি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের বারংবার জানানো হয়েছে। তবুও এই এলাকার নদী পারাপারের সেতু তৈরি নিয়ে কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। এই সেতু না হলে অদূর ভবিষ্যতে কোনও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে রেল ব্রিজ দিয়ে নদী পারাপারের সময়। তখন সেই দুর্ঘটনার দায়ভার কে নেবে সেই বিষয় নিয়েই উঠিছে একাধিক প্রশ্ন।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cooch Behar News: নেই নদী পারাপারের ব্রিজ! ঝুঁকি নিয়ে রেলব্রিজের উপর ছুটছে মোটরবাইক
Next Article
advertisement
Harish Rana News : ‘তাঁর প্রয়াণ দুঃখজনক, কিন্তু...’, হরিশ রানার মৃত্যুতে আবাসনের বাসিন্দারা কী বলছেন জেনে নিন
‘তাঁর প্রয়াণ দুঃখজনক, কিন্তু...’, হরিশ রানার মৃত্যুতে আবাসনের বাসিন্দারা কী বলছেন জেনে নিন
  • ‘তাঁর প্রয়াণ দুঃখজনক, কিন্তু...’

  • হরিশ রানার মৃত্যুতে আবাসনের বাসিন্দারা কী বলছেন জেনে নিন

  • মঙ্গলবার বিকেল ৪টে ১০ মিনিটে মারা গিয়েছেন হরিশ রানা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement