Crime: ক্লাস এইটের ছাত্রকে মারধরের অভিযোগ পড়ুয়াদের বিরুদ্ধে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
- Reported by:Partha Pratim Sarkar
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Crime: শিলিগুড়ি বয়েজ স্কুলের ক্লাস এইটের এক ছাত্রকে স্কুল ক্যাম্পাসেই মারধোর।
শিলিগুড়ি: শিলিগুড়ি বয়েজ স্কুলের ক্লাস এইটের এক ছাত্রকে স্কুল ক্যাম্পাসেই মারধোর। ২০ টাকা দাবী করে অভিযুক্ত ছাত্র। না দিতে পারায় মারধোর। তারপর সেই মারধোরের দৃশ্য মোবাইলবন্দী করার অভিযোগ। পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয় সেই ভিডিও। ক্লাস ফাইভ থেকে এমন অত্যাচার চলছে বলে অভিযোগ। অভিযুক্তও একই ক্লাসের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।
কীভাবে স্কুলে ক্লাস এইটের ছাত্রের হাতে এল মোবাইল। উঠছে প্রশ্ন। আক্রান্ত ছাত্রের পরিবার গোটা ঘটনায় ভীতসন্ত্রস্ত। স্কুলে যেতে চাইছে না আক্রান্ত পড়ুয়া। অভিভাবকেরাও স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে বলে অভিযোগ।
advertisement
advertisement
আরও পড়ুন: আপনি ‘বাঁচবেন ১০০ বছর’! দীর্ঘায়ুর চিহ্ন রয়েছে শরীরেই, এই ৫ লক্ষণ দেখলেই বুঝবেন আয়ু অনেক বেশি
অন্যদিকে স্কুলের সহকারী প্রধান শিক্ষক জানান, ‘‘আক্রান্ত ছাত্রের পরিবারকে ডাকা হয়েছে।’’ এমন ঘটনায় অস্বস্তিতে স্কুল কর্তৃপক্ষও। মঙ্গলবার ছাত্রের সঙ্গে কথা বলবে স্কুল। অভিযুক্তকে চিহ্নিতকরণ করা হচ্ছে। গত বৃহস্পতিবার মারধোর করা হয়। সেই ভিডিও ভাইরাল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 10, 2025 7:07 PM IST











