Cooch Behar News: নেপথ্যে বন্ধুর স্ত্রীর সঙ্গে প্রেম? দিনহাটায় সম্পর্কের ভয়ঙ্কর পরিণতি
- Reported by:Sarthak Pandit
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Relationship: ধারালো অস্ত্র দিয়ে বন্ধুকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে মহুর্তে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা ভিলেজ-২ গড়ের মাথা এলাকায়।
দিনহাটা: দীর্ঘ সময় ধরে দু’জনের বন্ধুত্ব। বলতে গেলে একেবারে ছোটবেলার বন্ধু দু’জনে। তবে কী এমন ঘটল যে একেবারে এভাবে আক্রমণ করল এক বন্ধু আরেক বন্ধুকে। ধারালো অস্ত্র দিয়ে বন্ধুকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে মহুর্তে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা ভিলেজ-২ গড়ের মাথা এলাকায়। এই ঘটনায় আহত যুবকের নাম সুজন সরকার।
আরও পড়ুন: আদালতেই আটকে সন্দীপ, উড়ে এল জুতো! ফাঁসি চেয়ে তুমুল বিক্ষোভ, ডাক পড়ল কেন্দ্রীয় বাহিনীর
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একই এলাকায় বাড়ি দুই যুবকের। একজনের নাম লক্ষ্মীকান্ত, অন্যজন সুজন। দুজনে ছোট বেলার বন্ধু। তবে আচমকাই লক্ষ্মীকান্ত ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ বসাল সুজনকে। তবে হামলা কারণ এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে কিছুই জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, “সুজনের সঙ্গে লক্ষ্মীকান্তর স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে দীর্ঘ সময় ধরে। এই বিষয় নিয়েই দুই বন্ধুর মধ্যে বচসা বাঁধে। সেই সময় লক্ষ্মীকান্ত সুজনের গলায় ধারালো অস্ত্রের একাধিক কোপ মেরে পালিয়ে যায়।” ঘটনায় গুরতর আহত অবস্থায় সুজনকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
advertisement
advertisement
সুজনের পরিবারের সদস্যরা জানান, তাঁদের দুজনের মধ্যে পুরনো কোনও বিবাদ ছিলো না, তবুও কেন এই ঘটনা ঘটল তাঁরাও বুঝতে পারছেন না। তবে ইতিমধ্যেই গোটা ঘটনার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দিনহাটা থানায়। দিনহাটা থানা সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকে পলাতক লক্ষ্মীকান্ত, অভিযোগে পাওয়ার পর তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 10, 2024 5:53 PM IST









