Bangla News: ভাইয়ের মতোই ছিল, সেই দুই দেওর বৌদির সঙ্গে ঘটাল নৃশংস ঘটনা! হতবাক মালদহ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangla News: ধর্ষিতা গৃহবধূ মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত দুই দেওরের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
#কলকাতা: বৌদিকে জোর করে ধর্ষণের অভিযোগ দুই দেওরের বিরুদ্ধে (Bangla News)। মালদহের ইংরেজবাজারের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকার ঘটনা। ধর্ষিতা গৃহবধূ মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত দুই দেওরের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
ঘটনার তদন্তে পুলিশ। জানা গিয়েছে, বিগত কয়েক মাস ধরে ধর্ষিতা গৃহবধূর পরিবারের সঙ্গে অভিযুক্তদের জায়গা জমি নিয়ে বিবাদ রয়েছে। আজ সকালে ওই গৃহবধূ বাড়িতে একাই কাজ করছিলেন।অভিযোগ, সেইসময় তাঁর দুই দেওর তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
advertisement
advertisement
তাঁর চিৎকারে স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যরা এসে ওই গৃহবধূকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত দুই দেওরের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
Location :
First Published :
Mar 15, 2022 10:47 AM IST










