advertisement

Coochbehar News: ধান জমিতে ওটা কী পড়ে? কাছে যেতেই সবার চক্ষু চড়কগাছ

Last Updated:

রাস্তা দিয়ে যাতায়াতের সময় স্থানীয়রা ধান ক্ষেতের মধ্যে কিছু পড়ে থাকতে দেখেন। কাছে এগিয়ে গেলে দেখতে পান সেটি আসলে এক ব্যক্তির মৃতদেহ

কোচবিহার: রাস্তার পাশের ধান ক্ষেত থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের বলরামপুর গ্রাম পঞ্চায়েতের কন্যামতি এলাকায়। এদিন সকালে স্থানীয়রা রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে এলাকায় এসে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ। তারা ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহটি উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে খবর, এদিন রাস্তা দিয়ে যাতায়াতের সময় স্থানীয়রা ধান ক্ষেতের মধ্যে কিছু পড়ে থাকতে দেখেন। কাছে এগিয়ে গেলে দেখতে পান সেটি আসলে এক ব্যক্তির মৃতদেহ। এভাবে মৃতদেহ উদ্ধারের ঘটনায় মুহূর্তে এলাকায় ভিড় জমে যায়। তারপর তুফানগঞ্জ থানার পুলিশের কাছে খবর পাঠানো হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এদিকে উদ্ধার হওয়া ব্যক্তিটিকে তা জানা সম্ভব হয়নি।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, প্রথমে উদ্ধার হ‌ওয়া দেহটি কার তা জানা না গেলেও পরে পরিচয় সম্বন্ধে নিশ্চিত হওয়া গিয়েছে। ছানা ব্যবসায়ী সুব্রত ঘোষের (৩২) দেহ ছিল। তাঁর বাড়ি নাজিরহাট গ্রাম পঞ্চায়েতের গাউচুল্ক কৃষ্ণনগর এলাকায়। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Coochbehar News: ধান জমিতে ওটা কী পড়ে? কাছে যেতেই সবার চক্ষু চড়কগাছ
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement