advertisement

Alipurduar News: বুদ্ধগয়ার পুজোয় হাজির হতে সীমান্ত পেরোল ভুটানের পুণ্যার্থীরা

Last Updated:

আগামী ৩০ ডিসেম্বর বুদ্ধগয়ায় এই বিশেষ পুজো আয়োজিত হবে। পাঁচদিন ধরে চলবে। জয়গাঁ কুনপেন জংপা মঠের পক্ষ থেকে পুণ‍্যার্থীদের নিয়ে যাওয়ার ব‍্যবস্থা করা হয়েছে

+
পুণ‍্যার্থীরা

পুণ‍্যার্থীরা

আলিপুরদুয়ার: বুদ্ধগয়ায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশেষ পুজোয় উপস্থিত হতে ভুটান থেকে পুণ‍্যার্থীরা যাচ্ছেন।সীমান্ত পেরিয়ে জয়গাঁ থেকে বাসে চেপে পুণ‍্যার্থীরা যাচ্ছেন এই পুজোয় উপস্থিত হতে।
আগামী ৩০ ডিসেম্বর বুদ্ধগয়ায় এই বিশেষ পুজো আয়োজিত হবে। পাঁচদিন ধরে চলবে। জয়গাঁ কুনপেন জংপা মঠের পক্ষ থেকে পুণ‍্যার্থীদের নিয়ে যাওয়ার ব‍্যবস্থা করা হয়েছে। প্রতিবছর ডিসেম্বরের শেষে এই পুজোটি হয়ে থাকে বিশ্ব শান্তির উদ্দেশ্যে।এই বিষয়ে জয়গাঁ কুনপেন জংপার পক্ষ থেকে জানানো হয়েছে, ভুটানের ফুন্টশোলিং শহর থেকে প্রায় দেড়শো পুণ‍্যার্থী যাচ্ছেন। সবমিলিয়ে পাঁচশ জনকে নিয়ে যাওয়া হচ্ছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ভুটানের পুণ‍্যার্থী ফুনশিং ওয়াংচুক জানান, জয়গাঁ থেকে ফুন্টশোলিং শহরের দুরত্ব বেশি নয়। সীমান্ত পেরিয়ে সকলে একসঙ্গে বাসে করে বুদ্ধগয়ার দিকে রওনা হয়েছি। বিশ্বশান্তি পুজোয় শান্তির কামনায় প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। বৌদ্ধ সন্ন‍্যাসীরা সকাল থেকে বিকেল পর্যন্ত মন্ত্রোচ্চারণ করতে থাকেন। বৌদ্ধ গুম্ফা পাঁচদিন ধরে প্রদক্ষিণ করে থাকেন পুণ‍্যার্থীরা।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: বুদ্ধগয়ার পুজোয় হাজির হতে সীমান্ত পেরোল ভুটানের পুণ্যার্থীরা
Next Article
advertisement
গভীর রাতে রাজারহাটে অগ্নিকাণ্ড...! ভয়াবহ আগুনে পুড়ে ছাই দশ-বারোটি দোকান, ঘটনাস্থলে দমকলের পাঁচ-পাঁচটি ইঞ্জিন
গভীর রাতে রাজারহাটে অগ্নিকাণ্ড...! ভয়াবহ আগুনে পুড়ে ছাই দশ-বারোটি দোকান, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন
  • গভীর রাতে রাজারহাটে অগ্নিকাণ্ড

  • ভয়াবহ আগুনে পুড়ে ছাই দশ-বারোটি দোকান

  • ঘটনাস্থলে দমকলের পাঁচ-পাঁচটি ইঞ্জিন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement