advertisement

Bengali News: আগে রাস্তা পরে ভোট! লোকসভা নির্বাচনের আগে 'বয়কট' হুঁশিয়ারি

Last Updated:

লোকসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও তার আগে দক্ষিণ দিনাজপুর জেলায় এই ভোট বয়কটের ডাক অস্বস্তি বাড়িয়েছে সবকটি রাজনৈতিক দলের

+
আগে

আগে রাস্তা পরে ভোট, রাস্তার আগে একটি ভোট নয়! দাবি শহরবাসীর

দক্ষিণ দিনাজপুর: চলাচলের একমাত্র রাস্তা পাকা করবার দাবিকে সামনে রেখে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিল বালুরঘাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের নামাবঙ্গি এলাকার বাসিন্দারা৷ এই নিয়ে এলাকায় পোস্টারও পড়েছে। বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
লোকসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও তার আগে দক্ষিণ দিনাজপুর জেলায় এই ভোট বয়কটের ডাক অস্বস্তি বাড়িয়েছে সবকটি রাজনৈতিক দলের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই রাস্তা দিয়ে বহু মানুষ প্রতিদিন যাতায়াত করেন। বছরে অন্যান্য সময় তেমন সমস্যা না হলেও বর্ষাকালে তা চরম আকার ধারণ করে। তবে, কোন যুদ্ধ নয়, কোন গন্ডগোল নয়, রাস্তা না হলে ভোট নেই এমনই পোস্টার পড়েছে নামাবঙ্গিতে৷ ভোটের আগে রাস্তা না হলে ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারি ক্ষুব্ধ বাসিন্দাদের।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই প্রসঙ্গে বালুরঘাটের পুরপ্রধান অশোক কুমার মিত্র বলেন, বিষয়টি নিয়ে এলাকার কমিশনারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নামাবঙ্গি এলাকার প্রায় ১৫০ মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। স্বাধীনতার এত বছর পরেও এমনই হাল শহুরের এলাকায়। এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। রাস্তাটি ঢালাইয়ের জন্য পুরসভাকে লিখিতভাবে জানিয়েছিলেন স্থানীয়রা। স্থানীয় জনপ্রতিনিধি থেকে পুরসভা, সমস্ত জায়গায় একাধিকবার জানিয়েও কাজ না হওয়ায় এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। তাই একপ্রকার বাধ্য হয়েই তাঁরা ভোট বয়কটের ডাক দিয়েছেন বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: আগে রাস্তা পরে ভোট! লোকসভা নির্বাচনের আগে 'বয়কট' হুঁশিয়ারি
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement