advertisement

Bengali News: ফাঁকা জায়গায় ওটা কে শুয়ে! কাছে যেতেই চোখ কপালে পুলিশের...

Last Updated:

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি শহরের দক্ষিণায়ন ক্লাব সংলগ্ন এলাকার এক ফাঁকা জায়গা থেকে পরেশ দাস নামে এক ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ

জলপাইগুড়ি: ফাঁকা মাঠে পড়ে আছেন এক ব্যক্তি। কাছে যেতেই বোঝা গেল দেহে প্রাণ নেই। শনিবার দুপুরে এমনই আকস্মিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল ধূপগুড়ি শহরে।
জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি শহরের দক্ষিণায়ন ক্লাব সংলগ্ন এলাকার এক ফাঁকা জায়গা থেকে পরেশ দাস নামে এক ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন। বেশ কিছুদিন ধরে এই এলাকায় তাঁকে দেখা যাচ্ছিল। এদিন ওই ব্যক্তিকে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে ধূপগুড়ি থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য সহ পুলিশ কর্মীরা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
মৃত ব্যক্তির ছেলে তাপস দাস জানিয়েছে, ছোট থেকেই বাবার সঙ্গে তাঁর এবং পরিবারের বাকিদের সম্পর্ক নেই। তিনি এদিক-ওদিক ঘুরে বেড়াতেন। এদিন স্থানীয়দের মারফত খবর পেয়ে তিনি দেখতে আসেন। এদিকে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তার জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: ফাঁকা জায়গায় ওটা কে শুয়ে! কাছে যেতেই চোখ কপালে পুলিশের...
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement