advertisement

Bengali News: পিপিপি মডেলে খুলতে চলেছে আরণ্যক, খুশি সাধারণ মানুষ

Last Updated:

আরণ্যক পার্কটি পিপিপি মডেলে খোলার জন্য টেন্ডার প্রক্রিয়ার কাজ প্রায় শেষের দিকে। খুব দ্রুত এই পার্ক সাধারণ মানুষের জন্য খুলে দিতে চাইছে বালুরঘাট পঞ্চায়েত সমিতি

+
title=

দক্ষিণ দিনাজপুর: টানা ১০ মাস বন্ধ থাকার পর আবার খুলতে চলেছে আরণ্যক উদ্যান। প্রশাসনিক এই সিদ্ধান্তে খুশি জেলার মানুষ। আরণ্যক খোলার উদ্যোগ হিসেবে বালুরঘাট পঞ্চায়েত সমিতির তরফে পার্ক জুড়ে লাগানো হচ্ছে সিসিটিভি। ইতিমধ্যেই অর্ধেক সিসিটিভি লাগানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
আরণ্যক পার্কটি পিপিপি মডেলে খোলার জন্য টেন্ডার প্রক্রিয়ার কাজ প্রায় শেষের দিকে। খুব দ্রুত এই পার্ক সাধারণ মানুষের জন্য খুলে দিতে চাইছে বালুরঘাট পঞ্চায়েত সমিতি। প্রসঙ্গত, ২০১৬ সালে বালুরঘাট পঞ্চায়েত সমিতির উদ্যোগে নতুন রূপে আরণ্যককে গড়ে তোলা হয়েছিল। একটা সময় এই পার্ক মৃতপ্রায় অবস্থায় ছিল। চারপাশের প্রাচীর ভেঙে পড়েছিল। সংস্কার করার পর শিশুদের পাশাপাশি বয়স্করাও আরণ্যক পার্কে যাতায়াত শুরু করেছিল। এই পার্কে মনোরম পরিবেশ গড়তে ভেতরে তৈরি করা হয়েছিল বোটিং সিস্টেম, টয় ট্রেন ও জলের ফোয়ারা। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে সেগুলো প্রায় সবই নষ্ট হয়ে পড়ে আছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তবে এলাকার মানুষের কথা ভেবে এই পার্কটি খোলার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বালুরঘাট পঞ্চায়েত সমিতি। পার্কের নিরাপত্তার কারণে লাগানো হচ্ছে ১৬ টি সিসিটিভি। এর জন্য ২ লক্ষ টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি পার্কটিকে পরিস্কার-পরিচ্ছন্ন করতেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। খুব দ্রুত এই পার্কটি খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য।
advertisement
সুস্মিতা গোস্বামী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: পিপিপি মডেলে খুলতে চলেছে আরণ্যক, খুশি সাধারণ মানুষ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement