advertisement

Migrant Worker: ভিনরাজ্যে কাজে গিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু! খু*নের অভিযোগ পরিবারের, দানা বাঁধছে রহস্য

Last Updated:

Migrant Worker Death: পেটের দায়ে ভিনরাজ্যে কাজে গিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু। দানা বাঁধতে শুরু করেছে রহস্য। গুরুতর অভিযোগ তুলেছে মৃতের পরিবার।

শোকগ্রস্ত পরিজন
শোকগ্রস্ত পরিজন
ডালখোলা, উত্তর দিনাজপুর, চঞ্চল মোদকঃ ভিনরাজ্যে কাজে গিয়ে ফের এক বাঙালি পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু। এই ঘটনা ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। মৃত পরিযায়ী শ্রমিকের নাম সামসাদ আলম। তাঁর পরিবারের অভিযোগের তির ঠিকাদার সংস্থার মালিকের দিকে।
মৃত সামসাদ আলমের বাড়ি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার সূর্যপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কোনাল গ্রামে। তিনি পেটের দায়ে পুনেতে কাজে গিয়েছিলেন। সেখানেই তাঁর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে।
আরও পড়ুনঃ অষ্টমেই থামবে না পড়াশোনা, ঘরের কাছেই মাধ্যমিকের স্বপ্নপূরণ! রতুয়ার মেয়েদের জন্য বিরাট খুশির খবর
পরিবার সূত্রে জানা গিয়েছে, পেটের দায়ে প্রায় ৬ আগে কেরালায় কাজে যান সামসাদ আলম নামে ওই শ্রমিক। এরপর বিহারের পূর্ণিয়া জেলার গঙ্গাঘর এলাকার সিকান্দার আলী নামে এক ঠিকাদার ওই শ্রমিককে ৩ মাস আগে পুনেতে বিল্ডিংয়ের কাজে ডেকে নেন। অভিযোগ, ওই ঠিকাদার তিন মাস কাজ করানোর‌ পর টাকা না দেওয়ায় গত ১ জানুয়ারি টাকা নিয়ে তুমুল ঝামেলা হয়। সেদিন দুপুরেই পরিবারের লোকজন জানতে পারেন তাঁদের ছেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।‌
advertisement
advertisement
যদিও বাড়ির লোকের দাবি, তাঁদের ছেলেকে খুন করে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যার নাম দেওয়া হয়েছে। গোটা‌ ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির দাবি তুলেছেন‌ প্রয়াত শ্রমিকের পরিবারের সদস্যরা। শনিবার দুপুরে মৃত শ্রমিকের দেহ বাড়িতে পোঁছতেই কান্নায় ভেঙে পড়েন তাঁরা।‌ গোটা ঘটনায় কোনাল‌ গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Migrant Worker: ভিনরাজ্যে কাজে গিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু! খু*নের অভিযোগ পরিবারের, দানা বাঁধছে রহস্য
Next Article
advertisement
KKR vs PBKS Live, IPL 2026: কলকাতায় ঝমঝমিয়ে নামল বৃষ্টি ! ম্যাচ আপাতত বন্ধ, হতাশ দর্শকরা
KKR vs PBKS : কলকাতায় ঝমঝমিয়ে নামল বৃষ্টি ! ম্যাচ আপাতত বন্ধ, হতাশ দর্শকরা
  • ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

  • আজ কি ম্যাচ জিততে পারবে কলকাতা?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement