advertisement

Bangla News: বাঁশ ঝাড়ের সামনে যেতেই চক্ষু চড়কগাছ সকলের! ওটা কী ঝুলছে?

Last Updated:

Bangla News: ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

বাঁশ চাষ করে রোজগার করুন
বাঁশ চাষ করে রোজগার করুন
তুফানগঞ্জ: নতুন বছর শুরু হতেই একের পর এক ঘটনা ঘটেই চলেছে জেলা কোচবিহারে। এবার আবার আতঙ্ক ছড়াল তুফানগঞ্জের এক গ্রাম জুড়ে। এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করা হল একটি বাঁশের ঝাড় থেকে।
এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১নং ব্লকের অন্তর্গত ছাট ভেলাকোপা এলাকায়। এদিন জমিতে কাজে যাওয়ার সময় জমির পাশে থাকা একটি বাঁশের ঝাড়ের একটি মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। দ্রুত খবর পাঠানো হয় তুফানগঞ্জ থানায়।
আরও পড়ুন: খালি পেটে এই খাবারগুলি শরীরের জন্য ‘বিষ’! না জেনে আর মুখেও তুলবেন না, জানুন চিকিৎসকের পরামর্শ
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, “এদিন স্থানীয় এক ব্যক্তি জমিতে চাষ করতে যাওয়ার সময় জমির পাশে থাকা একটি বাঁশঝাড়ে একটি মৃতদেহ দেখেন। তিনি দেখেন গলায় দড়ি পেঁচানো অবস্থায় ঝুলছে একটি ওই মৃতদেহটি। তখন ভয়ে ওই ব্যক্তি চিৎকার শুরু করে দেন। তাঁর চিৎকারে এলাকার আরোও বেশ কিছু মানুষ ছুটে আসেন। দ্রুত খবর পাঠানো হয় তুফানগঞ্জ থানায়। পরে মৃতদেহের পরিচয় জানা যায়। মৃতের নাম আজিমুদ্দিন শেখ। তুফানগঞ্জ থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।”
advertisement
advertisement
আরও পড়ুন: গোঁফ-দাঁতযুক্ত মিষ্টিজলের হাঙর, অনেকেই বোয়াল মাছ ছুঁয়েও দেখেন না, আপনি খান? গুণ জানলে চমকে যাবেন!
পুলিশ সূত্র জানতে পারা গিয়েছে, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। তবে এই বিষয়ে বিস্তারিত তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কোচবিহারে। ময়নাতদন্তের পর বিস্তারিত বিষয়টি জানতে পারা যাবে।” তবে ইতিমধ্যেই ওই ব্যক্তির মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে রহস্য দানা বাঁধতে শুরু করেছে।
advertisement
Sarthak Pandit
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: বাঁশ ঝাড়ের সামনে যেতেই চক্ষু চড়কগাছ সকলের! ওটা কী ঝুলছে?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement