advertisement

Alipurduar News: এক ফোনেই সাহায্য হাজির! শারীরিকভাবে সক্ষম ব্যক্তির পাশে দাঁড়ালেন 'মমতার সৈনিক', বড় উপহার হল অসহায় লিফট কর্মীর

Last Updated:

Alipurduar News: শারীরিকভাবে সক্ষম এক ব্যক্তির পাশে দাঁড়ালেন আলিপুরদুয়ারের তৃণমূল কর্মী। জেলা সদর হাসপাতালের পূর্ত দফতরের লিফট কর্মীর জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করলেন 'দিদির সৈনিক'।

প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার দিয়ে সাহায্য করলেন দিদির সৈনিক
প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার দিয়ে সাহায্য করলেন দিদির সৈনিক
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের পূর্ত দফতরের লিফট পরিচালনার কাজ করেন শারীরিকভাবে সক্ষম এক ব্যক্তি। নাম নিখিল চন্দ্র বর্মন। একটি হুইল চেয়ারের প্রয়োজন ছিল তার। অসহায় ব্যক্তির পাশে দাঁড়ালেন ‘মমতার সৈনিক’। একটা ফোনেই টুকাই দাসের কাছে পৌঁছে গেল হুইল চেয়ার। আলিপুরদুয়ারের তৃণমূল কর্মীর কাছ থেকে সাহায্য পেয়ে খুশিতে ডগমগ ওই ব্যক্তি।
আলিপুরদুয়ার জংশন ছিন্নমস্তা মন্দিরে ডেকে শারীরিকভাবে পিছিয়ে পড়া নিখিল চন্দ্র বর্মনের হাতে হুইল চেয়ার তুলে দিলেন তৃণমূল কর্মী টুকাই দাস। এদিন হুইল চেয়ার পেয়ে খুশি নিখিল চন্দ্র বর্মন বলেন, ‘এক পুলিশকে আবেদন জানালে পুলিশ মমতার সৈনিক টুকাই বাবুর নম্বর দেন। উনি মন্দিরে পুজো দিচ্ছিলেন। সেখানে যেতেই আমাকে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন। এখন হাসপাতালের কোয়ার্টার থেকে সহজেই আমি লিফটের কাছে পৌঁছে যেতে পারব।’
advertisement
আরও পড়ুনঃ সাতসকালে কুয়াশার মধ্যে ঢোলাহাটে মর্মান্তিক দুর্ঘটনা! বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত ১ যাত্রী, আহত ৯
নিজেকে মমতার সৈনিক বলে পরিচয় দেওয়া টুকাই দাস বলেন, ‘আমি দিদির সৈনিক। দিদি আমাদের সব সময় মানুষকে সাহায্য করতে বলেন। আর মন্দিরে সহযোগীতার জন্য ফোন এলে কখনও ফেরানো হয় না। তাই ওনাকে হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছি।’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: এক ফোনেই সাহায্য হাজির! শারীরিকভাবে সক্ষম ব্যক্তির পাশে দাঁড়ালেন 'মমতার সৈনিক', বড় উপহার হল অসহায় লিফট কর্মীর
Next Article
advertisement
ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের...বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল
ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের...বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল
  • ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের.

  • বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল

  • বক্সে কিং কানের মুখে অবশ্য হতাশার ছাপ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement