এবার পুজোয় নতুন গান নিয়ে হাজির ফালাকাটার যুবক, মন ভরাবে শ্রোতাদের! শুনতে পারেন আপনিও
- Reported by:Annanya Dey
- Published by:Madhab Das
Last Updated:
দুর্গাপুজো মানেই নতুন গান। পুজো নিয়ে গানের আলাদা চাহিদা থাকে বাজারে। কারণ সেই গানগুলি ট্রেন্ডিং হয়ে ওঠে রিলস তৈরির জন্য।
ফালাকাটা, অনন্যা দে: দুর্গাপুজো মানেই নতুন গান। পুজো নিয়ে গানের আলাদা চাহিদা থাকে বাজারে। কারণ সেই গানগুলি ট্রেন্ডিং হয়ে ওঠে রিলস তৈরির জন্য। নামী শিল্পীদের গানে সেজে ওঠে শারদোৎসব। এবারে পুজোয় নতুন গান নিয়ে এসেছেন উত্তরের ফালাকাটার দেবাশিস পাল।
সেই চেনা ছক ভেঙে এবার ফালাকাটার মাটি থেকে উঠে এসে নিজের কণ্ঠে পুজোর গান তুলে ধরেছেন ফালাকাটার ছেলে দেবাশিস পাল। তাঁর নতুন মৌলিক গান ‘উমা এল’। ১৯ সেপ্টেম্বর গানটি মুক্তি পেয়েছে বিভিন্ন অডিও স্ট্রিমিং অ্যাপে। যা দুর্গাপুজোর আনন্দ ও আবেগকে আরও বাড়িয়ে তুলেছে। গানটির কথা, সুর এবং কণ্ঠ সম্পূর্ণ দেবাশিসের নিজস্ব সৃষ্টি। আর সংগীতায়োজন করেছেন তরুণ প্রতিভা অর্ণব চক্রবর্তী। সংগীতে রয়েছে উত্তরবঙ্গের সুরের ছোঁয়া।
advertisement
advertisement
আলিপুরদুয়ারের দেবাশিস জানিয়েছেন, “‘উমা এল’ কেবল একটি গান নয়, এটি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগমনী বার্তাকে এক নতুন মাত্রায় প্রকাশ করার প্রয়াস। উৎসবের আনন্দ, আবেগ এবং মায়ের আগমন সবকিছুই এই গানে মিশে আছে। আমি চাই, শ্রোতারা যেন এই গান শুনে উৎসবের আনন্দে ভেসে যান।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গানটি মুক্তি পেয়েছে জনপ্রিয় সমস্ত মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে। দেবাশিস পালের সঙ্গীতজীবন বরাবরই বহুমাত্রিক। আধুনিক, লোকসঙ্গীত, ভক্তিমূলক প্রতিটি ধারায় তাঁর গায়কি প্রশংসিত হয়েছে। সাম্প্রতিক সময়ে তাঁর একাধিক মৌলিক গান শ্রোতাদের মন ছুঁয়েছে, তৈরি করেছে বিশেষ পরিচিতিও। সঙ্গীতপ্রেমীদের আশা সত্য করে ‘উমা এল’ পুজোর আগমনী আবহে এক অনন্য রঙ ছড়িয়ে দিয়েছে।
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Sep 27, 2025 2:41 PM IST







