advertisement

Jalpaiguri News: বর্ষা আসতেই চোখরাঙাচ্ছে তিস্তা! এবার আলাদা নজর প্রশাসনের, খুলছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম

Last Updated:

উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বন্যা নিয়ন্ত্রণে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলছে প্রশাসন

+
উত্তরের

উত্তরের নদীগুলির উপরে নজরদারি শুরু

জলপাইগুড়ি: ফের চোখ রাঙাচ্ছে তিস্তা সহ উত্তরের বিভিন্ন নদী! জারি আগাম কঠোর নজরদারি প্রশাসনের, খুলছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম, ট্রায়াল কাজ ও সেচ দফতরের প্রস্তুতি তুঙ্গে। বর্তমানে রাজ্যে সক্রিয় এক নিম্নচাপ। এর জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে সেচ দফতর। বিশেষ করে তিস্তা নদী নিয়ে দফতরের উদ্বেগ বাড়ছে, কারণ সিকিমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলে নিচু এলাকাগুলিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।
সেচ দফতরের আধিকারিক কৃষ্ণেন্দু ভৌমিক জানিয়েছেন, এবছর তিস্তাকে ঘিরে বিশেষ নজরদারি চলছে। ইতিমধ্যেই শুরু হয়েছে বন্যা নিয়ন্ত্রণের প্রস্তুতি। ১ জুলাই থেকে চালু হতে চলেছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুম থেকে উত্তরবঙ্গের তিস্তা, তোর্সা, রায়ডাক-সহ সমস্ত গুরুত্বপূর্ণ নদীর উপর রাখা হবে কড়া নজর।
advertisement
advertisement
কেন্দ্রীয় জল কমিশন জানিয়েছে, আপাতত নদীগুলির জলস্তর স্বাভাবিক থাকলেও, কোন সময় পরিস্থিতি পাল্টাতে পারে বলেই সতর্কবার্তা দিচ্ছেন কর্তারা। ভুটান ও সিকিম পাহাড় ঘেঁষা নদীগুলির জলস্তর নজরদারির মধ্যেই রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির বিভিন্ন নদীও দফতরের নজরবন্দি। সেচ দফতর সাধারণ মানুষকে অনুরোধ করছে, আতঙ্ক না ছড়িয়ে, সরকারি নির্দেশিকা মেনে চলার জন্য। জরুরি প্রয়োজনে কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগ রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বৃষ্টির মরসুমে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা মাথায় রেখে এবার অনেকটাই আগাম প্রস্তুত রাজ্যের সেচ দফতর। এখন দেখার, প্রকৃতি কতটা সহানুভূতিশীল থাকে উত্তরের মানুষের প্রতি।
সুরজিৎ দে
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: বর্ষা আসতেই চোখরাঙাচ্ছে তিস্তা! এবার আলাদা নজর প্রশাসনের, খুলছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement