advertisement

Alipurduar News: উত্তরবঙ্গে বাড়ছে গরমের দাপট! পারো নদীতে জমিয়ে স্নান গজরাজের! ভাইরাল ভিডিও

Last Updated:

গরম থেকে বাঁচতে একটু জলের খোঁজ করতে দেখা গেল এক বুনো হাতিকে।পরো নদীতে জল খেতে এবং স্নান করতে দেখা গেল এক বুনো হাতিকে।

+
নদীতে

নদীতে স্নান হাতির

আলিপুরদুয়ার: অতিবৃষ্টিতে দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি ক্রমশ সংকটজনক৷ এইদিকে উত্তরবঙ্গে আকাশ রোদ ঝলমলে৷ যার ফলে আবার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে উত্তরে৷ এই গরমে পারো নদীতে বন্য হাতির স্নানের দৃশ্যে মুগ্ধ নেটিজেনরা৷
গরমে হাঁসফাঁস অবস্থা উত্তরবঙ্গজুড়ে। আলিপুরদুয়ার জেলাতেও বেড়েছে গরমের তীব্রতা। এই পরিস্থিতি সবচেয়ে বেশি অসহনীয় হয়ে উঠেছে বন্য প্রাণীদের কাছে। তারা চাইছে একটু শান্তির খোঁজ।
advertisement
গরম থেকে বাঁচতে একটু জলের খোঁজ করতে দেখা গেল এক বুনো হাতিকে। পরো নদীতে জলে স্নান করতে ব্যস্ত গজরাজ। টানা প্রায় ১৫ মিনিট ধরে নদীতে স্নান করছিল হাতিটি৷
advertisement
সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে। শুধু তাই নয়, জলে নামার আগে  জল ঠান্ডা রয়েছে কি না তাও রীতিমতো যাচাই করতে দেখেছে হাতিটি। শুড় দিয়ে জল তুলে গায়ে ছিটিয়ে নেয়  প্রথমে।তারপরই জলে নামে সে।
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: উত্তরবঙ্গে বাড়ছে গরমের দাপট! পারো নদীতে জমিয়ে স্নান গজরাজের! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement