Cooch Behar News: আচমকাই বন দফতরের বিশেষ অভিযান এক বাড়িতে! যা উদ্ধার হল, চমকে গেলেন এলাকার মানুষ
- Reported by:Sarthak Pandit
- Published by:Ankita Tripathi
Last Updated:
Cooch Behar News: বিশেষ এই অভিযানে পাওয়া গিয়েছে তিনটি রোজ রিং প্যারাকিট, দুটি রেড ব্রেস্টেড প্যারাকিট, দুটি আলেকজান্দ্রিয়ান প্যারাকিট এবং একটি হিল ময়না। এছাড়াও পাওয়া গিয়েছে দুটি ইন্ডিয়ান রুফ টারটেল।
কোচবিহার: বন্যপ্রাণ নিয়ে সচেতনতার প্রয়োজন রয়েছে সাধারণ মানুষের মধ্যে। মাঝেমধ্যেই দেখতে পাওয়া যায় বন্যপ্রাণ অবৈধভাবে বাড়িতে রাখছেন বহু মানুষ। সঠিক সচেতনতার অভাব থাকার কারণেই বারবার শোনা যাচ্ছে এমন ঘটনার কথা।
এদিন কোচবিহার অমরতলা সংলগ্ন একটি বাড়িতে বন দফতরের অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয় বেশ কিছু পাখি এবং দুটি বিশেষ প্রজাতির কচ্ছপ। বর্তমানে উদ্ধার হওয়া সকল বন্যপ্রাণকে চিকিৎসার জন্য বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আরও পড়ুন: আর ভুল নয়, সকালে খালি পেটে ঠান্ডা জল নাকি গরম জল, কোনটা খাওয়া উচিত? ওজন কমাতে এখনই জানুন
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, “পরিবেশ প্রেমী এক সংঘঠনের মাধ্যমে বন দফতরের কাছে খবর পৌঁছায়। কোচবিহারের অমরতলা সংলগ্ন একটি বাড়িতে অবৈধভাবে পোষা হচ্ছিল বেশ কিছু টিয়া পাখি, একটি ময়না পাখি এবং দুটি কচ্ছপ। খবর পেয়ে বন দফতরের একটি দল পৌঁছায় সেই বাড়িতে। তারপর সেই বাড়ি থেকে একে একে সমস্ত বন্য প্রাণকে উদ্ধার করা হয় এবং নিয়ে যাওয়া হয় বন দফতরের অফিসে।”
advertisement
এই ঘটনায় পরিবেশ প্রেমী সংঘঠনের এক সদস্য অর্ধেন্দু বনিক জানান, “জেলায় বহু বাড়িতে এভাবে বন্যপ্রাণ পোষা হয়। তবে ধীরে ধীরে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। যাতে এই ধরনের কাজ মানুষের মধ্যে বন্ধ হয়।”
কোচবিহারের-সহ বন অধিকর্তা বিজন কুমার নাথ জানান, “গোপন সূত্রে মাধ্যমে খবর পেয়ে মাঝে মধ্যেই এই ধরনের অভিযান চালানো হচ্ছে। তবে শুধুই অভিযান নয়। মানুষের মধ্যে সচেতনতাও বৃদ্ধি করা হচ্ছে যাতে এই ধরনের কাজ বন্ধ হয়ে। সাফল্যও মিলেছে অনেকটাই।”
advertisement
আরও পড়ুন: পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! ক্ষোভে ফেটে পড়ল জনতা, নামল র্যাফ, গ্রেফতার শিক্ষক
বিজন কুমার নাথ আরও জানান, “এদিনের এই বিশেষ অভিযানে পাওয়া গিয়েছে তিনটি রোজ রিং প্যারাকিট, দুটি রেড ব্রেস্টেড প্যারাকিট, দুটি আলেকজান্দ্রিয়ান প্যারাকিট এবং একটি হিল ময়না। এছাড়াও পাওয়া গিয়েছে দুটি ইন্ডিয়ান রুফ টারটেল। সমস্ত বন্যপ্রাণকে চিকিৎসকের নির্দেশে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া হবে।” তবে এভাবে বাড়ি থেকে বন্যপ্রাণ উদ্ধারের ঘটনায় ধীরে ধীরে সচেতনতা ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। ইতিমধ্যেই বহু মানুষ বাড়িতে রাখা বন্যপ্রাণকে বন দফতরের সঙ্গে যোগাযোগ করে তাঁদের হাতে তুলে দিচ্ছেন।
advertisement
Sarthak Pandit
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 30, 2024 8:35 PM IST










