advertisement

পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু, উত্তেজনা উত্তর দিনাজপুরে

Last Updated:

দুর্ঘটনার সময় নিজের দোকান বন্ধ করে মোটরবাইক নিয়ে বাড়ি ফিরছিল স্কুল পাড়ার বাসিন্দা একলাখ আহমেদ নামে ওই যুবক ।

#ইসলামপুর: পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়ক  । উত্তেজিত জনতা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি লরিতে আগুন ধরিয়ে দেয় । একটি পুড়ে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় । অন্যটিকে আগুন লাগান হলেও দমকলবাহিনী এসে আগুন নিভিয়ে ফেলে । বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , পাঞ্জিপাড়া এলাকায় লোহার দোকান বন্ধ করে মোটরবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন পাঞ্জিপাড়া এলাকার স্কুল পাড়ার বাসিন্দা একলাখ আহমেদ নামে এক যুবক । ৩১ নম্বর জাতীয় সড়কে অন্ধকারের মধ্যে মোটরবাইকটি নিয়ন্ত্রন হারিয়ে একটি লরিকে সামনে থেকে ধাক্কা মারে । ঘটনাস্থলে ওই যুবকের মৃত্যু হয় ।এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমান । এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় । উত্তেজিত জনতা জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা দুটি লরিতে আগুন ধরিয়ে দেয় । গোয়ালপোখর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
advertisement
Uttam Paul
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু, উত্তেজনা উত্তর দিনাজপুরে
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement