advertisement

North 24 Parganas News: রাশিয়ার চার্চের অনুকরণে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ

Last Updated:

রাশিয়ার চার্চের অনুকরণে ফুটিয়ে তোলা হয়েছে কল্যাণগড় কয়াডাঙ্গার জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ

+
রাশিয়ার

রাশিয়ার চার্চের আদলে মন্ডপ

#উত্তর ২৪ পরগনা: রকেট মোড় নবোদয় সংঘ এবারের জগদ্ধাত্রী পুজোয় তাদের মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তুলেছেন এক বিশেষ থিম মুক্তি। এই মুক্তির ভাবনা-চিন্তার মধ্যে দিয়েই মানুষের জীবনের অন্তিম পর্যায়ের নানান কাল্পনিক দৃশ্য চিত্রপটে তুলে ধরা হয়েছে। প্রচুর মানুষ এই মণ্ডপ দেখতে ভিড় জমাচ্ছেন প্রতিদিন। নবমীর দিন থেকেই মণ্ডপে ভিড় সামাল দিতে হচ্ছে উদ্যোক্তাদের। তিনটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে মণ্ডপকে এমনটাই জানাচ্ছেন উদ্যোক্তারা।
 
advertisement
মণ্ডপের সামনেই ভিড় সামাল দেওয়ার জন্য রাখা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আলোক সজ্জার মাধ্যমে থিম যেন আরও উজ্জ্বল হয়ে উঠছে। রাতের হাজার হাজার মানুষের ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশ প্রশাসনকেও। চার দিন ধরে চলা এই জগদ্ধাত্রী পুজোকে ঘিরে উৎসবের রূপ নিয়েছে অশোকনগর।
advertisement
চন্দননগর কৃষ্ণনগরের পাশাপাশি গত কয়েক বছরে উঠে এসেছে অশোকনগর কল্যাণগড়ের নাম। এখানে মোট ৭৫ টি জগদ্ধাত্রী পুজো হচ্ছে এ বছর। একে অপরকে টেক্কা দিচ্ছে থিমের পুজো থেকে শুরু করে নানা বিষয়ের উপর মণ্ডপ শয্যা করে। পাশাপাশি আলোকসজ্জা ও নজর কাড়ছে দর্শনার্থীদের।
আরও পড়ুনঃ সিউড়ি পৌরসভায় কোন ওয়ার্ডে কোন দিন হবে দুয়ারে সরকার ক্যাম্প? জেনে নিন
সন্ধ্যে হলেই যান নিয়ন্ত্রণ করা হচ্ছে গোটা এলাকার। তার মধ্যেই ঠাকুর দেখতে হচ্ছে দর্শনার্থীদের। কোথাও আয়োজন করা হয়েছে মেলা, কোথাও চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ভিড়ের মাঝে সুষ্ঠুভাবে এই উৎসবের ক'দিন নিরাপত্তা পরিচালনা করছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা স্বয়ং। শনিবার সকাল থেকে মানুষের ভিড় পুজো মণ্ডপ গুলিতে। বহুদূরান্ত থেকে মানুষ আসছেন অশোকনগরের জগদ্ধাত্রী পুজো দেখতে।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: রাশিয়ার চার্চের অনুকরণে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ
Next Article
advertisement
PM Modi Brigade Rally: শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে
শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে
  • শনিবার কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেডে মেগা র‍্যালি

  • ০১:২০ তে কলকাতা বিমানবন্দরে অবতরণ

  • বেলা ০১:৫৫-এ গাড়িতে ব্রিগেডে যাবেন মোদি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement