advertisement

North 24 Parganas News- নিখোঁজ মহিলাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল পেট্রাপোল থানার পুলিশ

Last Updated:

এদিন পেট্রাপোল থানা থেকে বনগাঁ মহকুমার পুলিশ আধিকারিক অশেষ বিক্রম দস্তিদার-এর উপস্থিতিতে মহিলাকে তার পরিবারের হাতে তুলে দেয়া হয়।

+
নিখোঁজ

নিখোঁজ মহিলা অবশেষে ফিরলেন পরিবারের কাছে

#উত্তর ২৪ পরগনা: নিরুদ্দেশ হয়ে যাওয়া বছর ২৭ এর এক বিবাহিত মহিলাকে তার পরিবারের হাতে তুলে দিল উত্তর ২৪ পরগনার পেট্রাপোল থানার পুলিশ। আর তা সম্ভব হল হ্যাম রেডিওর মাধ্যমে। বিহারের বাসিন্দা পার্বতী দেবীকে পেট্রাপোল থানার নরহরিপুর ঠাকুরতলা এলাকার কয়েকজন উদ্ধার করে। দিন কয়েক ধরে এলাকার দুর্গামন্দিরে ওই মহিলাকে দেখতে পান এলাকার বাসিন্দারা। এরপরে খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে। প্রশাসন হ্যাম রেডিওর মাধ্যমে পার্বতী দেবীর পরিবারের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। তারপর আজ প্রশাসনের আধিকারিকরা ঐ মহিলার পরিবারের হাতে তাকে তুলে দেয়।
পুলিশ সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন ওই মহিলা বিহারের পূর্নিয়া জেলার বাসিন্দা, তার স্বামীর নাম সন্তোষ কুমার। এদিন পেট্রাপোল থানা থেকে বনগাঁ মহকুমার পুলিশ আধিকারিক অশেষ বিক্রম দস্তিদার-এর উপস্থিতিতে মহিলাকে তার পরিবারের হাতে তুলে দেয়া হয়।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- নিখোঁজ মহিলাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল পেট্রাপোল থানার পুলিশ
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement