advertisement

North 24 Parganas News: শিক্ষকরা রোজ আসেন না! ক্ষুব্ধ অভিভাবকরা স্কুল গেটে তালা ঝুলিয়ে দিলেন

Last Updated:

স্কুলের শিক্ষক-শিক্ষিকারা নিয়মিত আসেন না। উল্টে তাঁরা নাকি বিল্ডিং তৈরির জন্য আসা ইট বালি সিমেন্ট লুকিয়ে বিক্রি করে দিচ্ছেন! এমনই অভিযোগ তুলে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবকরা

+
শিক্ষক

শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে অভিযোগ, গেটে তালা

উত্তর ২৪ পরগনা: স্কুলে সময় মত পড়ুয়ারা পৌঁছে যায়। তারা ক্লাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। কিন্তু শিক্ষকেরা নিয়মিত স্কুলে আসেন না! এই অভিযোগ তুলে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবকরা। উত্তর ২৪ পরগনার গাইঘাটার আংরাইল মানবতা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। সেইসঙ্গে স্কুলের পরিকাঠামো নির্মাণের বালি-সিমেন্ট বেআইনিভাবে বিক্রির অভিযোগও তোলা হয়েছে শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে।
অভিভাবকদের অভিযোগ, বেশিরভাগ শিক্ষক নিয়মিত স্কুলে আসেন না। তাই প্রতিদিন ঠিক করে ক্লাস হয় না। সেইসঙ্গে স্কুলের উন্নয়নের জন্য আসা বালি, খোয়া, লোহার রড থেকে শুরু করে স্কুলের লাইব্রেরির বই প্রধান শিক্ষিকা এবং স্কুলের সহ শিক্ষক চুরি করে বিক্রি করে দিচ্ছেন! আংরাইল মানবতা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা নিয়মিত মিড ডে মিল পায় না বলেও অভিযোগ উঠেছে।
advertisement
advertisement
অভিভাবকদের দাবি, স্কুলে শিক্ষকরা না থাকায় ক্লাস চলাকালীন ছাত্র-ছাত্রীরা স্কুল মাঠে ঘুরে বেড়ায়। এই সমস্ত অভিযোগ নিয়ে স্কুলের ম্যানেজিং কমিটি সম্প্রতি একটি বৈঠক‌ও ডাকে। অভিযোগ, বৈঠক শুরুর আগেই প্রধান শিক্ষিকা স্কুল বন্ধ করে চলে যান। এর পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে। এদিন তাই স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। যদিও বিষয়টি নিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষিকা কোনরকম প্রতিক্রিয়া দিতে চাননি। তিনি শুধু বলেন, সমস্ত অভিযোগই মিথ্যে। এই পরিস্থিতিতে অভিভাবকরা প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: শিক্ষকরা রোজ আসেন না! ক্ষুব্ধ অভিভাবকরা স্কুল গেটে তালা ঝুলিয়ে দিলেন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement