advertisement

North 24 Parganas News: সামনেই সরস্বতী পুজো, চাহিদা বাড়ছে ছাঁচে গড়া প্রতিমার

Last Updated:

হিঙ্গলগঞ্জে আগে হাতের কারিগরিতে তৈরি প্রতিমার কদর থাকলেও এখন আর সেই সমস্ত প্রতিমার চাহিদা তেমন নেই। কম পরিশ্রমে ছাঁচের তৈরি ঠাকুর হিঙ্গলঞ্জ এলাকায় বিকোচ্ছে দেদার।

+
কদর

কদর কমছে কাঠের ফ্রেমে বাঁশ, খড়, দড়ি দিয়ে তৈরি মাটির প্রতিমার

# উত্তর ২৪ পরগণা: বড় প্রতিমার চাহিদা কম, কুমোরটুলি থেকে ছাঁচের থেকে প্রতিমা নিয়ে বিক্রি হিঙ্গলগঞ্জের প্রতিমা ব্যবসায়ীদের। চলতি মাসেই বাগদেবীর পজা। এলাকার স্কুলে ও প্রায় বাড়ি বাড়িতেই বাগদেবীর আরাধনা হয়। আর এই পূজাকে সামনে রেখেই কুমোরটুলি ও মৃৎ শিল্পীদের মধ্যে পড়ে গেছে একটা সাজো সাজো রব। তবে বাজারে চাহিদা বেড়েছে ছাঁচের তৈরি প্রতিমার। ফলে কদর কমছে কাঠের ফ্রেমে বাঁশ, খড়, দড়ি দিয়ে তৈরি মাটির প্রতিমার।
উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহাকুমা প্রত্যন্ত এলাকা হিঙ্গলগঞ্জের একদিকে সীমান্ত অন্যদিকে সুন্দরবন। এই এলাকার পাড়ায় পাড়ায় ধুম ধাম করে স্বরস্বতী পূজার আয়োজন করা হয় তেমনি বাড়ি বাড়িতেও বাগদেবীর আরাধনায় মেতে ওঠেন বাড়ির মহিলারাও।
advertisement
advertisement
যার জেরে বিক্রি-বাট্টাও যথেষ্ট বেশি। আগে মাটির তৈরি প্রতিমার কদর থাকলেও এখন আর মাটির তৈরি প্রতিমার চাহিদা তেমন নেই সেজন্য এই প্রথম ছাঁচের ঠাকুর হিঙ্গলঞ্জ এলাকায় যা কুমোরটুলি কিংবা কলকাতার বিভিন্ন এলাকা থেকে ছাঁচের প্রতিমা এনে বিক্রি করছেন ব্যবসায়ীরা।
advertisement
পাশাপাশি ছাঁচের তৈরি প্রতিমা পেয়ে খুশি ক্রেতারাও। ছাঁচের তৈরি প্রতিমা দামে কম, সাইকেল কিংবা বাইকে বহনের সুবিধা আছে এমনটা জানিয়েছেন গ্রাহক সুমন বাউলিয়া। সব মিলিয়ে শীতের আমেজে সরস্বতী পুজোর আগে উৎসবের মেজাজে ক্রেতারা ক্রেতা ও বিক্রেতারা।
JULFIKAR MOLLA
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সামনেই সরস্বতী পুজো, চাহিদা বাড়ছে ছাঁচে গড়া প্রতিমার
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement