advertisement

North 24 Parganas News: ভিড়ের চাপে হ্যারি পটার জাদু নগরীতে প্রবেশ বন্ধ, বসে গেল প্যান্ডেল

Last Updated:

ভিড়ের চাপে হেরি পটার জাদু নগরীতে প্রবেশ বন্ধ, পার্শ্ববর্তী পুকুরের কিছুটা অংশ জুড়ে মণ্ডপের প্রবেশ দ্বারের ফ্লোর সামান্য বসে গিয়েছে।

পাইওনিয়ার ক্লাবের মন্ডপ
পাইওনিয়ার ক্লাবের মন্ডপ
উত্তর ২৪ পরগনা: ভিড়ের চাপে পুকুরের জলের মধ্যে বসে গেল হ্যারি পটার জাদু নগরীর প্যান্ডেলের বেশ কিছুটা অংশ, আর তাই রাতেই বারাসত পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের কালী পুজোয় বন্ধ রাখা হল দর্শনার্থীদের প্রবেশ। এবার তাদের থিমে ফুটে উঠেছে হ্যারি পটার জাদু নগরী, যা দেখতে অতিরিক্ত দর্শনার্থীদের ভিড় হয়েছে বলে উদ্যোক্তাদের দাবি। আর তার জেরেই মন্ডপের ভিতরে প্রবেশের স্টেজ ভেঙে বসে যাওয়ার অভিযোগ।
উদ্যোক্তাদের দাবি, পার্শ্ববর্তী পুকুরের কিছুটা অংশ জুড়ে মণ্ডপের প্রবেশ দ্বার হওয়ায়, ফ্লোর সামান্য বসে গিয়েছে। তাই ব্যাপক ভিড়ের চাপেই এই ঘটনা ঘটেছে। তবে দ্রুত মন্ডপে প্রবেশ বন্ধ করে মেরামতির কাজে শুরু করে মণ্ডপ শিল্পীরা। আর তাই বারাসতের কালী পুজো দেখতে এসে হ্যারি পটারের জাদু নগরী দেখতে না পেয়ে অনেক দর্শককেই হতাশ হয়ে ফিরতে হল। মন খারাপ করে বাড়ি ফিরতে দেখা গেল কচিকাদেরও। কিন্তু এদিনের এই ঘটনায় আরও বড় কোন দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছিল বলেও মনে করছেন অনেকে।
advertisement
advertisement
যে সময় এই ঘটনাটি ঘটে সেই সময়ে মন্ডপে ভেতরে ছিলেন অগণিত দর্শনার্থী, আর বাইরে তখন মন্ডপে প্রবেশের জন্য চলছে লাইন দিয়ে ঠেলাঠেলি করে অপেক্ষা। এমন সময় হঠাৎই ভেসে আসে চিৎকার। দ্রুত ছুটে আসেন প্রশাসনের আধিকারিকরা সহ ক্লাব উদ্যোক্তারা। দর্শনার্থীদের প্রবেশ পথ বন্ধ করে, ঘোষণা করে দেওয়া হয় হ্যারি পটার জাদুনগরীতে আজ আর প্রবেশ করা যাবে না। যুদ্ধকালীন পরিস্থিতিতে মন্ডপ সারাইয়ের কাজ শুরু হয়েছে। তবে আশা করা যাচ্ছে আজ সন্ধের আগেই মন্ডপ পুনরায় দর্শনার্থীদের দেখার জন্য খুলে দেওয়া হতে পারে।
advertisement
Rudra Nrayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ভিড়ের চাপে হ্যারি পটার জাদু নগরীতে প্রবেশ বন্ধ, বসে গেল প্যান্ডেল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement