advertisement

North 24 Parganas News: গরমে গাড়ি চালকদের পাশে মানবিক পুলিশ, নিজেদের সঞ্চিত অর্থে কিনে দিলেন জল ও ওআরএস

Last Updated:

১০ জন পুলিশ কর্মী তাদের নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে, প্রায় ৩০০ জন চালক ও খালাসিদের হাতে ওআরএস ও ঠান্ডা জল তুলে দিয়েছেন

+
বসিরহাট

বসিরহাট ট্রাফিক পুলিশ

#উত্তর ২৪ পরগনা: শুক্রবার দিনভর ছিল প্রচণ্ড গরম৷ যদিও সন্ধায় কোনও কোনও জেলায় কালবৈশাখীর দেখা মিলেছে৷ বেশ কয়েকদিন ধরে তাপপ্রবাহ চলছিল জেলায় জেলায়৷ এই পরিস্থিতিতে যানবাহন চালকদের পাশে দাঁড়াতে দেখা গেল কয়েকজন পুলিশকে৷ পুলিশের মানবিকতার এমন অনন্য নজির দেখা গেল উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট শহরে।
শুক্রবার প্রখর রোদে ট্রাফিক পুলিশ ওআরএস ও জলের বোতল তুলে দিলেন যানবাহনের চালক ও খালাসিদের হাতে৷ তবে এই চিত্র অনেক জেলাতেই দেখা গিয়েছে৷ কিন্তু বসিরহাট ট্রাফিক পুলিশের কয়েকজন কর্মী নিলেন অভিনব উদ্যোগ৷ নিজেদের পয়সায় কিনলেন জলের বোতল ও ওআরএস৷ সেগুলো বিলি করা হল যে সব চালক ও ড্রাইভার প্রখর রোদেও গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছেন, তাদের হাতে৷
advertisement
প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে পড়া পরিবহন কর্মীরা পুলিশের কাছ থেকে ঠান্ডা জলের বোতল ও ওআরএস পেয়ে খুব খুশি৷ বিভিন্ন সময় যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন চালকরা, আজ সেই পুলিশের প্রশংসা করলেন তারা৷ শুক্রবার দুপুরে ইছামতি ইটিন্ডা রোডে ট্রাফিক পুলিশ আধিকারিক প্রশান্ত দাসের নেতৃত্বে এই জল ও ওআরএস বিলি করে পুলিশ৷ ১০ জন পুলিশ কর্মী তাদের নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে, প্রায় ৩০০জন চালক ও খালাসিদের হাতে ওআরএস ও ঠান্ডা জল তুলে দিয়েছেন।
advertisement
advertisement
বসিরহাট প্রাণকেন্দ্র ইছামতি ব্রিজের কাছে একাধিক প্রশাসনিক ভবন, জেলার একাধিক গুরুত্বপূর্ণ অফিস। পাশাপাশি ভারত-বাংলাদেশের ঘোজাডাঙা সীমান্তের কয়েকশো পণ্যবাহী ট্রাক যাতায়াত করে। প্রতিদিন লক্ষাধিক মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে৷ সেখানেই টোটো, অটো, বাস ও সীমান্তের ট্রাক সহ একাধিক যান চলাচল করে৷ গরমে তাদের সুস্থ থাকার বার্তা দিল বসিরহাট ট্রাফিক পুলিশ।
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: গরমে গাড়ি চালকদের পাশে মানবিক পুলিশ, নিজেদের সঞ্চিত অর্থে কিনে দিলেন জল ও ওআরএস
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement