advertisement

North 24 Parganas News: কাজ করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল ভিন জেলার নির্মাণ শ্রমিক

Last Updated:

বর্ধমান থেকে হাড়োয়ায় নির্মাণ শ্রমিকের কাজ করতে এসে মধ্যবয়স্ক ব্যক্তির মৃত্যু

উত্তর ২৪ পরগনা: ভিন জেলা থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতে এসে হাড়োয়ায় মৃত্যু হল মধ্যবয়স্ক ব্যক্তির। কাজ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলফোসো জোজো নামে বছর চল্লিশের ওই নির্মাণ শ্রমিক। সহকর্মীরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
একটি পাম্প হাউজের নির্মাণ শ্রমিকের কাজ করার জন্য মাসখানেক আগে বর্ধমান থেকে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার কুলটি এলাকায় এসেছিলেন আলফোসো জোজো। কিন্তু কাজ করতে করতেই এদিন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাঁকে দ্রুত মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেও ওই ব্যক্তির প্রাণ বাঁচানো সম্ভব হয়নি।
advertisement
advertisement
এদিকে নির্মাণ শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে গিয়ে হাজির হয় পুলিশ। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: কাজ করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল ভিন জেলার নির্মাণ শ্রমিক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement