advertisement

Cyclone Mocha || North 24 Parganas News: প্রবল বেগে ধেয়ে আসছে মোকা! সুন্দরবনের নদীবাঁধ পরিদর্শনে বিডিও প্রশাসনিক কর্তারা

Last Updated:

সুন্দরবনের নদীবাঁধ পরিদর্শনে বিডিও প্রশাসনিক কর্তারা, নিরাপদ আশ্রয় যাওয়ার নির্দেশ মাইকিং প্রচার। ঘূর্ণিঝড় মোকার সতর্কবার্তা, সরে জমিনে সুন্দরবন এলাকার বিভিন্ন নদীবাঁধে প্রশাসনিক কর্তারা।

মোকার আগে মাইকিং
মোকার আগে মাইকিং
বসিরহাট: সুন্দরবনের নদীবাঁধ পরিদর্শনে বিডিও প্রশাসনিক কর্তারা, নিরাপদ আশ্রয় যাওয়ার নির্দেশ মাইকিং প্রচার। ঘূর্ণিঝড় মোকার সতর্কবার্তা, সরে জমিনে সুন্দরবন এলাকার বিভিন্ন নদীবাঁধে প্রশাসনিক কর্তারা। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি-১ ব্লকের ন্যাজাট ও কালিনগরের বেতনী-বিদ্যাধরী নদীবাঁধ পরিদর্শনে যান সন্দেশখালি-১ ব্লকের বিডিও সুপ্রতিম আচার্য ও সেচ দফতরের আধিকারিকরা।
ইতিমধ্যে রাজ্য সরকার উদ্যোগে মোকা ঘূর্ণিঝড় নিয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিশেষ করে উপকূলবর্তী এলাকা গুলোতে মাইকিং প্রচার করছে। সন্দেশখালি হিঙ্গলগঞ্জ হাসনাবাদ যেসব জায়গায় দুর্বল নদীবাঁধ আছে সেগুলো দ্রুত মেরামতির করার নির্দেশিকা জারি হয়েছে। দিবারাত্র বাঁধ পরিদর্শনে স্থানীয় পঞ্চায়েতকে নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
অন্যদিকে ত্রাণ শিবির ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলো সচল করা হয়েছে, স্বাস্থ্য কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। সব মিলিয়ে মোকার সর্তকতায় বসিরহাটের বিভিন্ন ব্লকে প্রশাসনিক কর্তারা সকাল থেকে বিপর্যয়ের আগে নির্দেশিকা জারি করেছেন।
advertisement
এদিন নদী বাঁধের পাড়ে যেসব গ্রামগুলো রয়েছে সেইসব বাসিন্দারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেন, নিরাপত্তা স্থানে যাতে যান সেই রকম নির্দেশ দেন। পাশাপাশি পর্যাপ্ত খাবার ও ত্রাণের ব্যবস্থার আশ্বাস দেন। বিগত দিনের বিপর্যয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, যাতে কোনো রকম ভাবে বড়সড় বিপর্যয় না করতে পারে তার জন্য আগাম প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Cyclone Mocha || North 24 Parganas News: প্রবল বেগে ধেয়ে আসছে মোকা! সুন্দরবনের নদীবাঁধ পরিদর্শনে বিডিও প্রশাসনিক কর্তারা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement