advertisement

North 24 Parganas News: ওরাই গ্রামের অ্যালার্ম ঘড়ি! কেউ যাতে পাখিদের ক্ষতি না করতে পারে তার জন্য সদা সতর্ক গোটা গ্রাম

Last Updated:

দোগাছিয়া পশ্চিমপাড়ার অ্যালার্ম ঘড়ি ওরা, আর ওদের পাহারা দেয় গোটা গ্রামের মানুষ!

+
পাখিদের

পাখিদের মেলা

উত্তর ২৪ পরগনা: এক আজানে বেড়িয়ে আরেক আজানে ফিরে আসে ওরা। সকালে ওরাই গ্রামবাসীদের অ্যালার্ম ঘড়ির কাজ করে। এইভাবেই চলে আসছে বছরের পর বছর। ভোর রাতের আজানের সময় কিচিরমিচির শব্দে গ্রামবাসীদের ঘুম ভাঙিয়ে ওরা, মানে এই গ্রামের পাখিরা চলে যায় নিজ নিজ গন্তব্যে। আবার সন্ধের আজানের ঠিক আগে ফিরে আসে। প্রকৃতির গড়ে দেওয়া এই অদ্ভুত নিয়মের ছবি দেখা যায় উত্তর ২৪ পরগনার দোগাছিয়া পশ্চিমপাড়া এলাকায়।
এলাকার কয়েকটি গাছ নিয়ে এই পাখিদের ঘরবাড়ি। দেখলে যে কেউ অবাক হয়ে যাবে। গাছগুলোর যেন পাতা নেই, পুরোটাই শুধু পাখি আর পাখি! গোটা গাছজুড়ে যেন সাদা দেশি বকের মেলা বসেছে। লক্ষ লক্ষ বক বললেও ভুল হবে না। সারাদিন এরা কোথায় থাকে তার খোঁজ দোগাছিয়া পশ্চিমপাড়া গ্রামের কেউই জানে না। কিন্তু ঘড়ির কাঁটা ধরে বিকেল পাঁচটার পর থেকে তারা আবার ঘরে ফেরা শুরু করে। বকের সঙ্গে শালিক, মাছরাঙা সহ আরও বেশ কিছু দেশি পাখি আছে।
advertisement
advertisement
এই গ্রামে গেলে ভোর আর সন্ধেয় পাখির কিচিরমিচির শব্দ শুনতে পাবেন‌ই। এমনকি এই শব্দ বহু দূর থেকেও শোনা যায়। বহু বছর ধরে এইভাবে সাদা বকদের রাতের আস্থানা এই দোগাছিয়া পশ্চিমপাড়া প্রাইমারি স্কুলের পাশের কয়েকটি গাছ। গ্রামবাসীরা জানান, গ্রামের সকল মানুষ সকালে পাখির দলের ডাকেই ঘুম থেকে জেগে ওঠে। ভোর চারটের আজান শেষ হলেই শুরু হয় তাদের কিচিরমিচির শব্দ, যে আওয়াজ গ্রামজুড়ে শোনা যায়।
advertisement
বকের উৎপাতে আশপাশের পুকুরে মাছ চাষ বন্ধ হয়েছে। তবুও ওদের যাতে কোনরকম অসুবিধা না হয় বা কেউ ওদের না মারে তার জন্য ২৪ ঘন্টা পাহারায় থাকেন গ্রামের বাসিন্দারাই। এই পাখির দলের সঙ্গে তাঁরা যেন এক অনুচ্চারিত ভালোবাসায় জড়িয়ে পড়েছেন। রোজ‌ই প্রচুর মানুষ আসেন বক সহ নানান পাখির ছবি তুলতে। কিন্তু পাখিদের যাতে অসুবিধা না হয় সেইদিকে গ্রামবাসীদের সদা সতর্ক দৃষ্টি থাকে। এই গ্রামে পাখি ও মানুষের সহবস্থান বর্তমান সময়ে পরিবেশ রক্ষার এক উল্লেখযোগ্য বার্তা তুলে ধরছে বলে মনে করছেন অনেকেই।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ওরাই গ্রামের অ্যালার্ম ঘড়ি! কেউ যাতে পাখিদের ক্ষতি না করতে পারে তার জন্য সদা সতর্ক গোটা গ্রাম
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement