advertisement

North 24 Parganas News: পথ দুর্ঘটনা কমানো নয়, তা শূন্যে নিয়ে যাওয়াই লক্ষ্য পুলিশের

Last Updated:

পথ নিরাপত্তা সপ্তাহ পালন করতে গিয়ে পুলিশ কর্মীদের জন্য নতুন লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন বনগাঁ পুলিশ জেলার সুপার। জানালেন পথ দুর্ঘটনা কমানো নয়, তা শূন্যে নিয়ে যাওয়াই লক্ষ্য

+
সচেতনতা

সচেতনতা প্রচার

উত্তর ২৪ পরগনা: দুর্ঘটনা ঠেকাতে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করল বনগাঁ পুলিশ জেলা। রাজ্য সরকারের 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' কর্মসূচিকে সামনে রেখে পথ চলতি মানুষদের সচেতন করলেন বনগাঁর পুলিশ কর্মীরা। তাঁরা ঘোষণা করেন, পথ দুর্ঘটনা শুধু কমানোই নয় তা শূন্যে নিয়ে যাওয়াটাই লক্ষ্য।
বুধবার বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহ পালনের আয়োজন করা হয়েছিল। মনীষাঙ্গন প্রাঙ্গণে পথ নিরাপত্তা সংক্রান্ত একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি ব়্যালির মাধ্যমে সচেতনতার বার্তা দেওয়া হয় সকলকে। এই সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার জয়িতা বোস, অতিরিক্ত পুলিশ সুপার সজলকান্তি বিশ্বাস, ডিএসপি (ট্রাফিক) মলয় কুমার দাস, বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠ সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকেরা।
advertisement
advertisement
সীমান্ত শহর বনগাঁয় প্রতিদিন বহু মানুষের যাতায়াত। ফলে ছোট-বড় দুর্ঘটনা লেগেই থাকে। এই পথ দুর্ঘটনা থেকে পথ চলতি মানুষকে সচেতন করার পাশাপাশি নিয়মভঙ্গ করে বাইক চালানো আরোহীদের নিয়ম মেনে গাড়ি চালানোর অনুরোধ জানানো হয়। তবে প্রশাসনের একাংশ মনে করছেন, আগের তুলনায় আমজনতার মধ্যে সচেতনতা অনেকটাই বেড়েছে। পুলিশের তৎপরতাতেই তা সম্ভব হয়েছে বলেই মনে করা হচ্ছে। বিভিন্ন রাস্তায় গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারির ফলেই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। আগামী দিনেও এই নজরদারি চালানো হবে বলে জানান হয়েছে পুলিশের তরফ থেকে।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: পথ দুর্ঘটনা কমানো নয়, তা শূন্যে নিয়ে যাওয়াই লক্ষ্য পুলিশের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement