advertisement

North 24 Parganas News: বাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য এইভাবে ব্যবহার হচ্ছে!

Last Updated:

২৩ টি ওয়ার্ডের বসতিবাড়ি ও কাঁচাবাজার থেকে কঠিন বর্জ্য সংগ্রহ করা হয়, যার বেশির ভাগই তরকারি-জাতীয় বর্জ্য। সংগ্রহীত বর্জ্য পৌঁছে যায় বসিরহাটের ময়লাখোলা এলাকায়। সেখানে বিশেষ প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে মেশিনের দ্বারা জৈব সার তৈরি করা হয়।

+
বাড়ি

বাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য এইভাবে ব্যবহার হচ্ছে!

বসিরহাট: বর্জ্যকে বাণিজ্যিকভাবে ব্যবহার করে সাফল্য পেল বসিরহাট পৌরসভা। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট পৌরসভা এলাকায় আছে ২৩ টি ওয়ার্ড। পৌরসভার তত্ত্বাবধানে বর্জ্য সংগ্রহকারী বিশেষ গাড়ির মাধ্যমে ২৩ টি ওয়ার্ডের বাড়ি ও কাঁচাবাজার থেকে কঠিন বর্জ্য সংগ্রহ করে, যার বেশির ভাগই তরকারি-জাতীয় বর্জ্য।
প্রতিদিন শেষে ২৩ টি ওয়ার্ড থেকে প্রায় ১৬ টন বর্জ্য তৈরি হয়। পৌরসভা এলাকায় স্বনির্ভর গোষ্ঠীদের কাজে লাগিয়ে সেইসব বর্জ্য সংগ্রহ করা হয়। বর্জ্য সংগ্রহের কাজে পৌরসভা নির্মল বন্ধু এবং নির্মল সাথীর মেয়েদের ব্যবহার করে। সংগ্রহীত বর্জ্য পৌঁছে যায় বসিরহাটের ময়লাখোলা এলাকায়। সেখানে বিশেষ প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে মেশিনের দ্বারা জৈব সার তৈরি করা হয়।
advertisement
advertisement
প্রতিদিন প্রায় ১৬ টন বর্জ্য থেকে ৩ টন জৈব সার তৈরি করা হচ্ছে। তবে এই সংখ্যা পরবর্তীতে আরো বাড়বে বলে জানায় পৌরসভা কর্তৃপক্ষ। উৎপাদিত সার'কে প্যাকেটজাত করা হচ্ছে এক কিলোগ্রাম থেকে কুড়ি কিলোগ্রামের নানান ওজনে।
advertisement
বর্জ্য থেকে তৈরি সার বাজারে তৈরি সার কম দামে বিক্রি করছে বসিরহাট পৌরসভা। এই সার মূলত নার্সারি ও বিভিন্ন মেলায় বিক্রি করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে বর্জ্যের পুনঃ ব্যবহারের পাশাপাশি কর্মসংস্থানও হচ্ছে।বর্জ্যের ব্যবহারের এক নতুন দিশা দেখাল বসিরহাট পৌরসভা।
advertisement
জুলফিকার মোল্লা 
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য এইভাবে ব্যবহার হচ্ছে!
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement