advertisement

North 24 Parganas News: সুন্দরবনে দুর্যোগ মাথায় করে অটোতেই জন্ম নিল ‘অরণ্য’ 

Last Updated:

সুন্দরবনে দুর্যোগ মাথায় করে অটোতেই জন্ম নিল শিশু পুত্র অরণ্য 

মা সহ সদ্যোজাত
মা সহ সদ্যোজাত
#উত্তর ২৪ পরগনা: দীপাবলীর উৎসব এর মাঝেই প্রাকৃতিক দুর্যোগের ভ্রুকুটি জেলায়। সুন্দরবন অঞ্চলে রাত থেকেই শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত সঙ্গে চলছে ঝড়ো হাওয়া। আর তার মাঝেই জন্ম নিল অরণ্য। সুন্দরবন অঞ্চলে অটোতেই জন্মগ্রহণ করল সদ্যজাত শিশু পুত্র।
দুর্যোগের কারণে সকাল থেকেই যানবাহন কম রাস্তায়। এর মধ্যেই প্রসব যন্ত্রণা উঠতে অন্তঃসত্ত্বাকে ওই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালে। উত্তর ২৪ পরগনার প্রত্যন্ত সুন্দরবনের হিঙ্গলগঞ্জ থানা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডলের স্ত্রীর সরলা মণ্ডলের প্রসব যন্ত্রণা উঠতেই স্থানীয় এক অটোচালকের সহায়তায় হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল। লেবুখালী থেকে ন’নম্বর হাসপাতালে যাওয়ার পথে প্রাকৃতিক দুর্যোগ বাধা হয়ে দাঁড়ায়। তার মধ্যেই প্রসব যন্ত্রনা চরমে উঠলে স্থানীয় এক ডাক্তারের চেম্বারে গাড়ি দাঁড় করিয়ে দেন চালক।
advertisement
advertisement
অবস্থা বেগতিক দেখে ছুটে আসেন স্থানীয় চিকিৎসক সুব্রত মিস্ত্রি। স্বরূপকাঠি বাজারে গাড়িতেই রাস্তার উপরে পুত্র সন্তানের জন্ম দেন সরলাদেবী। ঘটনার কথা জানাজানি হতেই এলাকাবাসীদের ভিড় জমে যায় সদ্যজাতকে দেখতে। বৃষ্টিকে উপেক্ষা করেই সুন্দরবনের কোলে দুর্যোগ মাথায় নিয়ে জন্মগ্রহণ করা শিশুর মা তার নাম রাখলেন অরণ্য। ঘটনার কথা জানতে পেরে ছুটে আসেন দুলদুলি পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বিধান মণ্ডল।
advertisement
আরও পড়ুন: সরযূ নদীর ঘাটে ১৮ লক্ষ প্রদীপ জ্বালিয়ে দীপোৎসবের সূচনা প্রধানমন্ত্রীর, আজ অযোধ্যা আলোকজ্জ্বল...
অটোচালকের তৎপরতায় প্রাণ বাঁচে মা ও শিশুর, বলছেন স্থানীয়রা। স্থানীয়দের তরফ থেকেই নিয়ে আসা হয় কাপড় তোয়ালে-সহ গরম জল। সুন্দরবনবাসীদের কোলেই স্বস্তির নিঃশ্বাস ফেলল দুর্যোগ মাথায় করে জন্মগ্রহণ করা সদ্যোজাত শিশুপুত্র অরণ্য। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছে বলেই জানা গিয়েছে।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সুন্দরবনে দুর্যোগ মাথায় করে অটোতেই জন্ম নিল ‘অরণ্য’ 
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement