advertisement

রামদেবের দিওয়ালি উপহার, বাজারে এল পতঞ্জলি জিন্স, জামা, শাড়ি !

Last Updated:
#নয়াদিল্লি: সাবান, টুথপেস্ট, ওষুধপত্র ! কোল্ড ক্রিম থেকে ফেসওয়াস, বডি লোশন থেকে গম, আটা, মধু ৷ ‘পতঞ্জলি’র ভান্ডারে অনেক আগে থেকেই জায়গা করে নিয়েছিল এসব ৷ তবে এবার দিওয়ালির আগেই নতুন চমক নিয়ে হাজির হলেন বাবা রামদেব ৷ এতদিনের জল্পনা, কল্পনার পরে সোমবার বাজারে এল বাবা রামদেবের ‘পতঞ্জলি পরিধান’ ! আর এই পরিধানের তালিকায় রয়েছে জিন্স, শাড়ি, জামা ৷ বলা ভালো স্টাইলিংয়ের নানা সরঞ্জাম !
উৎসবের দিনে বাবা রামদেব ‘পরিধান’-এ বিশেষ ছাড়ের ব্যবস্থাও করেছেন ৷ যেখানে মাত্র ১১০০ টাকায় পাওয়া যাবে দুটি টি-শার্ট ও একটি জিন্স ৷ জানা গিয়েছে, রামদেবের পতঞ্জলি প্রোডাক্ট একেবারে খাঁটি খাদি দিয়ে তৈরি ৷ ফ্যাব ইন্ডিয়ার মতো ভারতীয় পোশাককেই সারা বিশ্বে তুলে ধরতে চায় পতঞ্জলি পরিধান ! পতঞ্জলি-র ‘খাদি’ ফ্যাক্টরিতেই তৈরি হবে এই পোশাকগুলো ৷ নামি, বিদেশি ব্র্যান্ডকে চ্যালেঞ্জ জানাতেই রামদেবের এই নতুন ‘পরিধান’ পরিকল্পনা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রামদেবের দিওয়ালি উপহার, বাজারে এল পতঞ্জলি জিন্স, জামা, শাড়ি !
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement