advertisement

সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়ে বিপত্তি, তরুণীকে 'গণধর্ষণ' ৩ চিকিৎসকের

Last Updated:

Woman raped by 3 doctors in UP : সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়ায় বিপত্তি ৷

#লখনউ : সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়ায় বিপত্তি ৷ এবার ধর্ষণের অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে ৷ উত্তরপ্রদেশের বাস্তি এলাকার ঘটনা ৷ জানা গিয়েছে , এক তরুণীকে নিজের হোস্টেলে নিয়ে যান ওই চিকিৎসক ৷ হোস্টেলের ঘরে উপস্থিত ছিলেন চিকিৎসকের  আরও ২ বন্ধু ৷ সেখানেই গণধর্ষণ করা হয় ওই তরুণীকে ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাস্তি এলাকায় ৷ জানা গিয়েছে , ওই অভিযুক্ত বাস্তি সদর কোতোয়ালি হাসপাতালের চিকিৎসক  ৷
জানা গিয়েছে, নির্যাতিতা তরুণী একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা ৷ কিছুদিন আগেে  সোশ্যাল মিডিয়ায় ওই চিকিৎসকের সঙ্গে আলাপ হয় তাঁর ৷ বেশ কিছুদিন কথা বলার পর ভাল বন্ধুত্ব হয় দু'জনের ৷ তাই চিকিৎসকের সঙ্গে  হাসপাতালেই দেখা করতে যান ওই তরুণী ৷ কিন্তুৃ সেখান থেকে তাকে হোস্টেলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় ৷
advertisement
advertisement
কোনও মতে নিজের প্রাণ বাঁচিয়ে পালান ওই তরুণী ৷ পরে পুলিশের কাছে অভিযোগ জানালে তদন্ত শুরু করে পুলিশ ৷ ইতিমধ্যেই  ওই চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে ৷ যদিও অভিযুক্ত আরও ২ চিকিৎসকের এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি ৷
advertisement
এর আগেও উত্তরপ্রদেশের পিলভিটে গণধর্ষণ করা হয় এক  দলিত কিশোরীকে ৷ প্রমান লোপাটের জন্য কিশোরীর গায়ে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা ৷ পরে হাসপাতালে মৃত্যু হয় ওই নির্যাতিতা তরুণীর ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়ে বিপত্তি, তরুণীকে 'গণধর্ষণ' ৩ চিকিৎসকের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement