advertisement

"সাসপেন্ড করুন এখনই", বদলির আবেদন করে মুখ্যমন্ত্রীর রোষে শিক্ষিকা, তোলপাড় সোশ্যাল মিডিয়া

Last Updated:

যদিও, নিজের আচরণের স্বপক্ষেই যুক্তি দিয়েছেন মুখ্যমন্ত্রী । তাঁর বক্তব্য, জনতার দরবার চাকরির বদলির আবেদন জানানোর জায়গা নয় ।

#দেরাদুন: টানা ২৫ বছর ধরে চাকরির জন্য যেতে হয় প্রত্যন্ত এলাকায় । উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জনতা দরবারে তাই বদলির আর্জি জানিয়েছিলেন প্রাথমিক স্কুল শিক্ষিকা । প্রতিদানে জুটল সাসপেন্ড করার নির্দেশ । এমনকী সভা থেকে টেনে বের করে দেওয়া হয় তাঁকে । হতে হয় গ্রেফতারও । সভার ভিডিও প্রকাশ হতেই নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় ।
মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াতের জনসভায় এসেছিলেন ৫৭ বছরের শিক্ষিকা উত্তরা বহুগুণা । উত্তরাখণ্ডের রাজধানী দেরদূন শহর থেকে ১৪৪ কিলোমিটার দূরে উত্তরকাশীর স্কুলে পড়াতে যেতে হয় তাঁকে । ২৫ বছর ধরে ওই অঞ্চলেই পোস্টেড তিনি । তিন বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে দেরাদুনে বদলির জন্য লড়াই করে আসছেন তিনি । দেরাদুনেই থাকেন তাঁর সন্তানেরা ।
advertisement
অবশেষে বৃহস্পতিবার জনতা দরবারে মুখ্যমন্ত্রীর কাছে বদলির আর্জি জানালে তাঁর আর্জি খারিজ করে দিতে বলেন রাওয়াত । কারণ জানতে চেয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বচসায় দড়িয়ে পড়লে তাঁকে সাসপেন্ড করার, এমনকী গ্রেফতার করারও নির্দেশ দেন রাওয়াত । তাঁর নির্দেশ মতোই সভা থেকে টেনে বের করে দেওয়া হয় উত্তরাকে । গ্রেফতারও হন । পরে জামিনে মুক্তি পান শিক্ষিকা ।
advertisement
advertisement
সভার ভিডিও প্রকাশ হতেই তোলপাড় শুরু হয়ে সোশ্যাল মিডিয়ায় । উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের সমালোচনার মুখেও পড়েন বর্তমান মুখ্যমন্ত্রী । ত্রিবেন্দ্র রাওয়াতকে অসংবেদনশীল বলে কটাক্ষ করেন কংগ্রেস নেতা ।
যদিও, নিজের আচরণের স্বপক্ষেই যুক্তি দিয়েছেন মুখ্যমন্ত্রী । তাঁর বক্তব্য, জনতার দরবার চাকরির বদলির আবেদন জানানোর জায়গা নয় ।
advertisement
দেখুন ভিডিও,
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
"সাসপেন্ড করুন এখনই", বদলির আবেদন করে মুখ্যমন্ত্রীর রোষে শিক্ষিকা, তোলপাড় সোশ্যাল মিডিয়া
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement