advertisement

UP: তিনদিনে দল ছাড়লেন বিজেপি-র সপ্তম বিধায়ক! ভোটের মুখে দলত্যাগের হিড়িক যোগী রাজ্যে

Last Updated:

Yogi Adityanath: সামনেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। নির্বাচনে প্রার্থী তালিকা ঠিক করতে বুধবার রাত পর্যন্ত আলোচনা করেছে বিজেপি।

ছবি: এএনআই
ছবি: এএনআই
#নয়াদিল্লি: যেন দল ছাড়ার হিড়িক লেগেছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। শেষ তিনদিনে সাত জন বিজেপি (BJP MLA) বিধায়ক পার্টি থেকে পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া গিয়েছে। এই তালিকায় সপ্তম নামটি আসনে বৃহস্পতিবার সকালে। দল ছাড়েন বিজেপি বিধায়ক মুকেশ বর্মা। তিনি ট্যুইট করে নিজের পদত্যাগের কথাটি জানিয়েছেন। তিনি শিখোদাবাদ বিধানসভা এলাকার বিধায়ক ছিলেন। তিনি ট্যুইটে নিজের পদত্যাগের কথা বলে জানিয়েছেন, যোগী আদিত্যনাথ সরকার উত্তরপ্রদেশে দলিতদের প্রতি অবিচার করেছে। অবিচার করা হয়েছে পিছিয়ে পড়া সম্প্রদায়, সংখ্যালঘু, কৃষক ও বেকার যুবকদের প্রতিও।
আরও পড়ুন-  উত্তরপ্রদেশের বিজেপি ত্যাগ করছেন নেতা-মন্ত্রী-বিধায়করা, যা বললেন অধীর চৌধুরী!
তিনি ট্যুইটারে লিখেছে, ' উত্তরপ্রদেশে বিজেপি শাসিত সরকারের পাঁচ বছরে বিভিন্ন পিছিয়ে পড়া সম্প্রদায়, দলিত সম্প্রদায়ের মানুষের প্রতিনিধিদের কোনও গুরুত্ব দেওয়া হয়নি। এই গোষ্ঠীভুক্ত মানুষদেরও হেলাফেলা করা হয়েছে। সেই কারণে আমি ভারতীয় জনতা পার্টির সদস্যপদ ত্যাগ করলাম। ' এই নিয়ে মোট সাতজন গত মঙ্গলবার থেকে বিধায়ক পদ ছাড়লেন। এই তালিকায় রয়েছে স্বামীপ্রসাদ মৌর্য (দলিত নেতা), অবতার সিং ভান্ডান, তিন্ডওয়ারি ব্রজেশ প্রজাপতি, রোশন লাল, ভগবতী সাগর পদত্যাগ করেছেন। মঙ্গলবার পদত্যাগ করেন বিনয় কুমার শাক্য।
advertisement
আরও পড়ুন- রোজ যাচ্ছে ৮০০ ঝুড়ি! বড়বাজারের এই দোকান থেকে আরোগ্য-ফল পাঠাচ্ছে রাজ্য
সামনেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। নির্বাচনে প্রার্থী তালিকা ঠিক করতে বুধবার রাত পর্যন্ত আলোচনা করেছে বিজেপি। সম্ভবত বৃহস্পতিবারই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষিত হবে। কিন্তু তার আদে এই দল-বদলের দাপট যথেষ্ট চিন্তায় ফেলেছে গেরুয়া শিবিরকে। কী করে এই হাওয়ার বিরুদ্ধে তারা লড়বেন, তা নিয়েও নানারকম ছক কষা শুরু হয়েছে। ইতিমধ্যে অবশ্য বিরোধী শিবিরের দুই বিধায়ক বিজেপি-তে যোগদান করেছেন।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
UP: তিনদিনে দল ছাড়লেন বিজেপি-র সপ্তম বিধায়ক! ভোটের মুখে দলত্যাগের হিড়িক যোগী রাজ্যে
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement