advertisement

India's 'Prime Astronaut': শীঘ্রই মহাকাশে ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা, গগনযানের উইং কমান্ডার শুক্লা পরিচয় জেনে নিন

Last Updated:

শুভাংশুর কথায় তাঁর কর্মজীবন ছিল ‘রোলারকোস্টার রাইড’৷ দীর্ঘ কর্মজীবনে তাঁর সু-৩০ এমকেআই, মিগ-২১, মিগ-২৯, জাগুয়ার-সহ একাধিক যুদ্ধবিমান চালানোর অভিজ্ঞতা লাভের মধ্যে দিয়ে তিনি একজন ফাইটার কমব্যাট লিডার এবং টেস্ট পাইলট হয়ে উঠেছেন৷

১৬ বছরেরও বেশি কর্মজীবনে তাঁর প্রায় ২০,০০০ ঘণ্টার বেশি ফ্লাইংয়ের অভিজ্ঞতা রয়েছে৷
১৬ বছরেরও বেশি কর্মজীবনে তাঁর প্রায় ২০,০০০ ঘণ্টার বেশি ফ্লাইংয়ের অভিজ্ঞতা রয়েছে৷
বেঙ্গালুরু: উইং কমান্ডার শুভাংশু শুক্লাকে আসন্ন ভারত-মার্কিন মিশনের জন্য প্রধান মহাকাশ-চারী হিসেবে নির্বাচিত করা হয়েছে৷
শুক্রবার, ISRO তরফ থেকে ঘোষণা করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা হিউম্যান স্পেস সেন্টার Axiom 4 মিশনের জন্য একটা মহাকাশ ফ্লাইট চুক্তি স্বাক্ষর করেছে৷
advertisement
সেই মিশনেই ন্যাশানাল মিশন অ্যসাইমেন্ট বোর্ড শুভ্রাংশু শুক্লাকে দেশের প্রথম প্রধান গগন যাত্রী রূপে নির্বাচিত করেছে৷ ক্যাপ্টেন বালকৃষ্ণান নায়ারকে মিশনের ব্যাকআপ গগনযাত্রী রূপে সুপারিশ করা হয়েছে৷
advertisement
ইসরোর এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রস্তাবিত গগন যাত্রীরা ২০২৪ সালের অগাস্টের প্রথম সপ্তাহ থেকে মিশনের জন্য জরুরি প্রশিক্ষণ শুরু করবে৷ মিশনের সময় গগনযাত্রীরা স্পেস স্টেশনের বৈজ্ঞানিক গবেষণা এবং প্রযুক্তি প্রদর্শনের পরীক্ষা-নিরীক্ষা করবেন৷
কে এই শুভাংশু শুক্লা
advertisement
২০০৬ সালে তিনি ফাইটার পাইলট হিসেবে যোগদান করেন৷ ১৬ বছরেরও বেশি কর্মজীবনে তাঁর প্রায় ২০,০০০ ঘণ্টার বেশি ফ্লাইংয়ের অভিজ্ঞতা রয়েছে৷ ১৭ জুন, ২০০৬ সালে প্রথম ভারতীয় বিমান বাহিনীতে যোগদান করেন তিনি৷
শুভাংশুর  কথায় তাঁর কর্মজীবন ছিল ‘রোলারকোস্টার রাইড’৷ দীর্ঘ কর্মজীবনে তাঁর সু-৩০ এমকেআই, মিগ-২১, মিগ-২৯, জাগুয়ার-সহ একাধিক যুদ্ধবিমান চালানোর অভিজ্ঞতা লাভের মধ্যে দিয়ে তিনি একজন ফাইটার কমব্যাট লিডার এবং টেস্ট পাইলট হয়ে উঠেছেন৷
advertisement
২৭ ফেব্রুয়ারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিরুবন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টারে গগনযান মিশনের জন্য অন্য তিন মহাকাশ-চারীর সঙ্গে শুভাংশুর নামও ঘোষণা করেছিলেন৷ প্রসঙ্গত, ২০২৫ সালে ভারতের প্রথম মানব স্পেস ফ্লাইট মিশন শুরু হবে৷ যা, গগনযান নামে পরিচিত৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
India's 'Prime Astronaut': শীঘ্রই মহাকাশে ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা, গগনযানের উইং কমান্ডার শুক্লা পরিচয় জেনে নিন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement