advertisement

বুলন্দশহরে পুলিশ অফিসারকে গুলি করে খুন করেছিল জওয়ান ? ভিডিও ফুটেজে ছড়াল চাঞ্চল্য

Last Updated:
#লখনউ: গত ৩ ডিসেম্বর ৷ গো-রক্ষকদের তাণ্ডবে উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তরপ্রদেশের বুলন্দশহর ৷ পরিস্থিতি সামাল দিতে গিয়ে উত্তেজিত বিক্ষোভকারীদের হাতে খুন হন পুলিশ অফিসার সুবোধ কুমার সিং ৷ কিন্তু কীভাবে এবং কেন খুন হতে হল সুবোধ কুমারকে ? সেই নিয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ৷
সম্প্রতি একটি ১১ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ৷ সেই ভিডিওটিতেই স্পষ্ট, গুলি করে খুন করা হয়েছে সুবোধ কুমারকে ৷ অভিযুক্ত ব্যক্তির নাম জিতু ফৌজি ৷ মহাভ গ্রামের বাসিন্দা জিতু ৷ শুধু এই ভিডিওটিতেই নয় ৷ বুলন্দশহর ঘটনা সংক্রান্ত যেকটি ভিডিও পুলিশের হাতে এসেছে ৷ সেই ভিডিও গুলিতেই খুন হওয়ার আগে জিতুর সঙ্গে তর্কাতর্কি করতে দেখা গিয়েছে সুবোধকে ৷ তাই জিতুকেই সম্ভাব্য আততায়ী বলে মনে করছে বুলন্দশহরের পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে খবর, সেনা জওয়ান জিতুর পোস্টিং ছিল কাশ্মীরে । তাঁর বাড়ি বুলন্দশহরের সেই গ্রামেই, যে গ্রামে গত সোমবার ঘটেছিল সেই হিংসাত্মক ঘটনা । দিনকয়েক আগে জিতু কাশ্মীর থেকে এসেছিলেন তাঁর গ্রামে । গত সোমবার বুলন্দশহরের ওই ঘটনার সময় জিতু ঘটনাস্থলেই ছিলেন । যদিও ঘটনার পর সোমবারই শ্রীনগরে পালিয়ে যায় জিতু ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বুলন্দশহরে পুলিশ অফিসারকে গুলি করে খুন করেছিল জওয়ান ? ভিডিও ফুটেজে ছড়াল চাঞ্চল্য
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement