advertisement

‘এক প্রজন্মেই দুর্নীতি মুক্ত স্বচ্ছ ভারত আমরা গড়বই’, মোদি

Last Updated:

মুম্বইয়ের গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালে স্বচ্ছ ভারত তৈরির পথে দারিদ্র্য দূরীকরণকে প্রথম দিকে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

#মুম্বই: মুম্বইয়ের গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালে স্বচ্ছ ভারত তৈরির পথে দারিদ্র্য দূরীকরণকে প্রথম দিকে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একটি প্রজন্মের মধ্যেই স্বচ্ছ ভারত তৈরি হবে ৷ শনিবার মুম্বইয়ে গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালে ভারতের যুব সমাজের উদ্দেশ্যে ও অনুষ্ঠানে উপস্থিত ৮০,০০০ জনের উদ্দেশ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন মোদি ৷
নোট বাতিলের পর থেকেই তোলপাড় গোটা দেশ ৷ বিরোধীরা সরকারকে আক্রমণ করলেও, মোদি যে নিজের সিদ্ধান্তে অটল  তা ফের একবার তিনি বুঝিয়ে দিলেন এদিন ৷
তিনি বলেন, ‘আপনাদের আমি সব কথা জানাতে চাই ৷ তরুণ প্রজন্মের দিকে আমি সবসময় তাকিয়ে থাকি ৷ ভারতবর্ষ তারুণ্যের দেশ ৷ তরুণ প্রজন্মের উদ্যোম আমাকে অনুপ্রাণিত করে ৷ বেকারি, দুর্নীতি, অত্যাচার, গরীবির বিরুদ্ধে লড়াই ৷ স্বচ্ছ ভারত তৈরির জন্য অভিযান করেছি ৷ এবার কালো টাকার বিরুদ্ধেও যুদ্ধ করতে হবে ৷ দুর্নীতি মুক্ত স্বচ্ছ ভারত আমরা গড়বই ৷ আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইয়ে অংশ নিন ৷ এই লড়াইয়ে অংশ নেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ ৷’
advertisement
advertisement
তিনি আরও জানান অপুষ্টি, বেকারত্ব, দুর্নীতির পাশাপাশি দারিদ্র দূরীকরণ যে কোনও উন্নয়নশীল দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৷ মোদি বলেন আমাদের কাঁধে কাধ মিলিয়ে চলতে হবে লক্ষ্যে পৌঁছনোর জন্য ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘এক প্রজন্মেই দুর্নীতি মুক্ত স্বচ্ছ ভারত আমরা গড়বই’, মোদি
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement