advertisement

সহকর্মীদের সঙ্গে সেলফি তোলায় মাতোয়ারা অভিনন্দন বর্তমান, দেখুন ভিডিও--

Last Updated:
#জম্মু ও কাশ্মীর: বালাকোট হামলার পর পাক সেনাবাহিনীর হাতে বন্দি হন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। তার পর থেকেই অভিনন্দনকে নিয়ে উত্তাল আসমুদ্র হিমাচল। ভারতে ফিরে পর্যাপ্ত বিশ্রামের পর জম্মু ও কাশ্মীরে বায়ুসেনার ছাউনিতে সহকর্মীদের সঙ্গে দে‌খা করতে গিয়েছিলেন উইং কমান্ডার। তাঁকে পেয়ে সহকর্মীদের মধ্যে সেলফি তোলার হিড়িক পড়ে যায়। সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভিডিওতে দেখা যাচ্ছে, বহুদিন পর বন্ধুদের মধ্যে ফিরে বেজায় খুশি অভিনন্দন, চুটিয়ে আনন্দ করছেন। সহকর্মীদের দাবি মেনে সকলের সঙ্গেই সেলফি তুলেছেন! যদিও প্রত্যেকটা সেলফি তোলার আগে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘এটাই শেষ কিন্তু, আর নয়!’’ ছবি তোলা পর্বের শেষে শোনা যায়, বন্ধুদের সঙ্গে ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি।
সেলফি তোলা নিয়ে অভিনন্দন তাঁর সহকর্মীদের বলেছেন, ‘‘এই সমস্ত ফটোগ্রাফ আপনাদের জন্য নয়। আপনাদের পরিবারের জন্য, যাঁদের সঙ্গে আমি দেখা করতে পারিনি। আপনারা এবং আপনাদের পরিবারের সবাই আমার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছেন। আমি কৃতজ্ঞ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি।”
advertisement
advertisement
দেখুন সেই ভিডিও--
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সহকর্মীদের সঙ্গে সেলফি তোলায় মাতোয়ারা অভিনন্দন বর্তমান, দেখুন ভিডিও--
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement