advertisement

US Israel Strike Iran: মধ্য প্রাচ্যের পরিস্থিতি ‘উদ্বেগের বিষয়’! কী বললেন মোদি? ভারতের বাজারে জোরাল প্রভাবের আশঙ্কা বিশেষজ্ঞের

Last Updated:

ইরানে এখনও পর্যন্ত ৫৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ অন্যদিকে, ৩ মার্কিন সেনার মৃত্যুর খবরও নিশ্চিত করেছে আমেরিকা৷ কুয়েতের আকাশে আমেরিকার যুদ্ধবিমান F-15 ভেঙে পড়ার ভিডিও ভাইরাল৷

নরেন্দ্র মোদি৷
নরেন্দ্র মোদি৷
নয়াদিল্লি: মধ্য প্রাচ্যের সাম্প্রতির পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ভারত৷ বৈঠকের পরে আরও একবার শান্তি ও স্থিতিশীলতার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি জোর দিয়ে বলেন, কথাবার্তা এবং কূটনীতির মাধ্যমেই দ্বন্দ্ব মিটিয়ে নেওয়াকে সমর্থন করে ভারত৷
মোদি জানান, যখন দু’টি গণতান্ত্রিক দেশ একজোট হয়ে কথা বলে, তখন তা আন্তর্জাতিক ক্ষেত্রে জোরদার হয়ে যায়৷ তিনি জানান, এই অবস্থায় বাইরে আটকে পড়া ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করতে একাধিক দেশের সঙ্গে যোগাযোগ রাখছে ভারত৷
advertisement
advertisement
পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির মাঝে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সোশ্যাল মিডিয়া X-এ একটি পোস্ট করে, প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছি এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার হিসেবে জোর দেওয়ার কথাও জানিয়েছি। যত দ্রুত সম্ভব যাতে এই শত্রুতার পরিস্থিতি বন্ধ হয়, তার প্রয়োজনীয়তাও পুনর্ব্যক্ত করেছে ভারত’৷
advertisement
গত শনিবার আমেরিকা ইজরায়েলের যৌথ হানায় সপরিবারে মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের৷ তারপর থেকেই গালফ রিজিয়নের একাধিক দেশে থাকা মার্কিন ঘআঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান৷ পাল্টা আমেরিকার তরফেও চলছে প্রত্যাঘাত৷
ইরানের বর্তমান প্রশাসন সূত্রের খবর, এই হামলায় ইতিমধ্যেই প্রায় ৫৫০ জনের মৃত্যু হয়েছে সে দেশের৷ কুয়েতে থাকা আমেরিকার আলি আল সালেম বিমানঘাঁটিতে নিশানা করে মিসাইল হামলা চালিয়েছে তেহরানও৷ অন্যদিকে, সৌদি আরবের কাস টানুরা তৈল পরিশোধনাগারে ড্রোনের মাধ্যমে হামলা চালিয়েছে ইরান৷ প্রসঙ্গত, এটাই বিশ্বের সবচেয়ে বড় তেল সংশোধনাগার৷ এখানে তেল উৎপাদন বন্ধ হওয়ায় সারা বিশ্বের তেলের বাজারে সমস্যা তৈরি হতে পারে৷
advertisement
অর্থনৈতিক বিশেষজ্ঞ শৈবাল বিশ্বাসের মতে, ‘‘ভারত সরাসরি যুদ্ধে নেই, কিন্তু ভারতে এই যুদ্ধের প্রভাব পড়বেই। তেলের দাম বাড়তে শুরু হয়েছে, এবং এই কনফ্লিক্ট বাড়লে তেলের দাম ঊর্ধ্বমুখী থাকবে। মূল্যবৃদ্ধি শুরু হয়ে যাবে। লজিস্টিক প্রবলেম, নো ফ্লাই জোন, জল আকাশপথে ব্যবসাতে সমস্যা। প্রচুর ভারতীয় রয়েছে মধ্যপ্রাচ্যে, যুদ্ধের প্রভাব যদি চলে, তাদের ফিরিয়ে আনা হলে কীভাবে ডিল করবে সরকার, সেটাও দেখতে হবে। বাজার স্থায়িত্ব পাচ্ছে না। রাশিয়ার তেল কেনা কমেছে, মধ্যপ্রাচ্যের তেল কতটা পাওয়া যাবে জানা নেই, ডবল ইমপ্যাক্ট পড়বে। কবে ভেনেজুয়েলার তেল আসবে জানা নেই। আমরা তেল বাইরের বাজার থেকেই কিনি, তাই ভারতে প্রভাব পড়বেই।’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
US Israel Strike Iran: মধ্য প্রাচ্যের পরিস্থিতি ‘উদ্বেগের বিষয়’! কী বললেন মোদি? ভারতের বাজারে জোরাল প্রভাবের আশঙ্কা বিশেষজ্ঞের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২ - ৮ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২ - ৮ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২ - ৮ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement