advertisement

বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন, দেখে নিন ভবিষ্যত কী হতে পারে....

Last Updated:

উত্তরপ্রদেশের মোস্ট ওয়ান্টেড ডন বিকাশ দুবেকে উজ্জয়িনী থেকে গ্রেফতার করা হয় ৷ মধ্যপ্রদেশের পুলিশ তাকে উত্তরপ্রদেশ পুলিশের হাতে তুলে দিয়েছিল ৷

#কানপুর: শুক্রবার সকালে এনকাউন্টারে মৃত্যু হয়েছে কানপুরের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবের ৷ এরপর থেকেই এনকাউন্টার নিয়ে উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ সহজ না হলেও মনে করা হচ্ছে টেকনিক্যাল কারণে কোর্ট থেকে ছাড় পেতে পারে পুলিশ ৷ আপাতত বিকাশ দুবের মৃত্যুর কোনও রিপোর্ট আদালতে জমা দিতে হবে না ৷ এর মূল কারণ হচ্ছে বিকাশ আইনি হেফাজতে ছিল না  ৷ এবং মধ্যপ্রদেশ পুলিশ আধিকারিক হিসেবে তাকে গ্রেফতার করেছিল ৷
কোনও অপরাধীকে যদি আইনি হেফাজতে পাঠানো হয় এবং সেই সময়ে তার মৃত্যু হয় তাহলে রিপোর্ট কোর্টে জমা দিতে হয় ৷ মধ্যপ্রদেশ পুলিশ তাকে গ্রেফতার করে এবং উত্তরপ্রদেশের পুলিশের হাতে তুলে দেয় ৷ অর্থাৎ কানপুর নিয়ে আসার পর তাকে গ্রেফতার করা হয়েছে আইনি ভাবে দেখানো যেত কিন্তু নিয়ে আসার পথেই তার এনকাউন্টার হয় ৷
advertisement
উত্তরপ্রদেশের মোস্ট ওয়ান্টেড ডন বিকাশ দুবেকে উজ্জয়ন থেকে গ্রেফতার করা হয় ৷ মধ্যপ্রদেশের পুলিশ তাকে উত্তরপ্রদেশ পুলিশের হাতে তুলে দিয়েছিল ৷ এসটিএফ-এর টিম তাকে কানপুর নিয়ে আসছিল ৷ সেই সময় রাস্তায় দুর্ঘটনা ঘটে ৷বিকাশকে কানপুর আনার সময় এসটিএফ কনভয়ের গাড়ি উল্টে যায় ৷ সেই গাড়িতেই ছিল বিকাশ দুবে ৷ পুলিশের দাবি, পালানোর চেষ্টা করে বিকাশ ৷ পুলিশের পিস্তল ছিনিয়ে পালানোর চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি করতে শুরু করে বিকাশ ৷ গুলিতে জখম হয় দুই পুলিশকর্মী ৷ পাল্টা গুলিতে গুরুতর জখম হন কানপুরের ডন ৷ বিকাশের বুকে ৩টি,হাতে ১টি গুলি লাগে ৷ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় বিকাশের ৷
advertisement
advertisement
জানা গিয়েছে, রক্তাত্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন, দেখে নিন ভবিষ্যত কী হতে পারে....
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement