advertisement

প্রয়াগেই ফিরতে পারে এলাহাবাদ, প্রস্তাব আনল যোগী সরকার

Last Updated:

এলাহাবাদের নাম বদলের প্রস্তাব উত্তরপ্রদেশ সরকারের ।

#লখনৌ:   এবার এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগ করার  আবেদন জানালেন যোগী আদিত্যনাথ সরকারের মুখপাত্র সিদ্ধার্থ নাথ সিংহ । রাজ্যপাল রাম নায়েকের কাছে এই আবেদন করেছেন তিনি ।
এবছর মে মাসে অখিল ভারতীয় আখড়া পরিষদের একটি প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে এলাহাবাদের নাম বদলে প্রয়াগ করার আর্জি জানায় । এবছর কুম্ভমেলা অনুষ্ঠিত  হওয়ার পরই এলাহাবাদের  নাম পরিবর্তনের সম্ভাবনা আছে ।
ঘটনাপ্রসঙ্গে, বম্বে শহরের নাম পাল্টে মুম্বই হওয়ার পিছনেও কৃতিত্ব এই উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েকের । তিনি তখন মুম্বইয়ের সাংসদ ছিলেন , জানিয়েছেন সিংহ ।
advertisement
advertisement
যদিও এই বিষয় নিয়েও সমালোচনায় সরব বিরোধীপক্ষ । সমাজবাদী পার্টি ও কংগ্রেস-দুই দলের তরফ থেকেই এই বিষয় নিয়ে অহেতুক রাজনৈতিক জলঘোলা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে । সমাজবাদী পার্টির মুখপাত্র সুনীল সিংহ সজন বলেছেন গত একবছর ধরেই যোগী সরকার একের পর এক মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলেছে । ক্ষমতাসীন সরকারের এই নাম বদল করতে একদিন লাগবে । কিন্তু তা করছেনা বিজেপি সরকার ।
advertisement
সম্প্রতি মুঘলসরাই স্টেশনের নাম পরিবর্তন করে দীন দয়াল উপাধ্যায় স্টেশন করেছে উত্তরপ্রদেশ সরকার ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রয়াগেই ফিরতে পারে এলাহাবাদ, প্রস্তাব আনল যোগী সরকার
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement