advertisement

Shocking Viral Video: ক্লাসরুমে ছাত্রীদের দিয়ে হাত, পা ম্যাসাজ! সরকারি স্কুলে প্রধান শিক্ষিকার কীর্তি! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক চরমে

Last Updated:

Shocking Viral Video: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পা ম্যাসাজ করানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে শ্রেণীকক্ষের মেঝেতে শুয়ে থাকতে দেখা গিয়েছে, যখন একজন ছাত্রী তাকে পা ম্যাসাজ করছিল।

প্রধান শিক্ষিকার পা ম্যাসাজের ভিডিও ভাইরাল।
প্রধান শিক্ষিকার পা ম্যাসাজের ভিডিও ভাইরাল।
চিত্রকূট: স্কুল চলাকালীন ছাত্রীকে দিয়ে হাত, পা ম্যাসাজ! উত্তরপ্রদেশের চিত্রকূট জেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পা ম্যাসাজ করানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই স্কুল থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, শিক্ষিকা মধু রাই শ্রেণিকক্ষের মেঝেতে শুয়ে মোবাইল ফোন দেখছেন। সেই সময় স্কুলের পোশাক পরা মেয়েরা বেঞ্চে বসে এবং তাদের মধ্যেই একজন তখন প্রধান শিক্ষিকার পা ম্যাসাজ করছিলেন।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, কারভির নয়া বাজার এলাকার সরকারি স্কুল থেকে ঘটনাটি প্রকাশ্যে আসে। তারপরেই শুক্রবার মধু রাইকে বরখাস্ত করা হয়। ২৩ সেকেন্ডের ভিডিওতে যাদের দেখা গিয়েছে, তারা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। ঘটনাটি নজরে আসার পর, প্রাথমিক শিক্ষা আধিকারিক বিকে শর্মা শুক্রবার স্কুলে পরিদর্শনের জন্য একটি দল পাঠান। তবে, কর্মকর্তা আরও যোগ করেছেন মধু রাই মেডিক্যাল নিয়েছিলেন, ফলে ছুটিতে ছিলেন। স্কুলে পরিদর্শনের সময় ছাত্রীরা জানায়, প্রধান শিক্ষিকা স্কুলে নিয়মিত তাদের দিয়ে ম্যাসাজ করাতেন।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুনঃ আজই অ্যাকাউন্টে যুবসাথীর টাকা! আপনার application এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে? কীভাবে চেক করবেন স্টেটাস? জানুন
বিকে শর্মা আরও জানান, “পরিদর্শনের পরে পাওয়া রিপোর্টের ভিত্তিতে মধু রাইকে বরখাস্ত করা হয়। তাঁর কয়েক বছরের মধ্যে প্রধান শিক্ষিকা পদ থেকে অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এই ঘটনা।”
advertisement
আরও পড়ুনঃ ভারতে মারাত্মক হারে বাড়ছে থাইরয়েডের সমস্যা, সাধারণ মনে হলেও ‘এই’ লক্ষণ দেখলেই ‘বিপদ’! আজই রক্ত পরীক্ষা করুন
ভিডিও শেয়ার করে এক ব্যক্তি X হ্যান্ডেলে লিখেছেন, “মহিলা অধ্যক্ষ মধু রাই, উত্তর প্রদেশের চিত্রকূটের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেঝেতে শুয়ে আছেন এবং ছাত্রীরা তাকে পা ম্যাসাজ করাচ্ছে। যদি অধ্যক্ষ নিজেই শিশুদের এভাবে শোষণ করেন তবে তাদের ভবিষ্যৎ কীভাবে তৈরি হবে?” ভিডিওর কমেন্ট বক্সে ভেসে এসেছে নানা মন্তব্য। প্রধান শিক্ষিকার সমালোচনায় মুখর হয়েছেন নেটিজেনরা। এক ব্যক্তি লিখেছেন, “সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার স্তর কেন অবনতি হয়, তা বুঝুন।” যদিও রাই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন, পাশাপাশি দাবি করেছেন ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Shocking Viral Video: ক্লাসরুমে ছাত্রীদের দিয়ে হাত, পা ম্যাসাজ! সরকারি স্কুলে প্রধান শিক্ষিকার কীর্তি! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক চরমে
Next Article
advertisement
Draupadi Murmu on Mamata Banerjee: 'মমতা দিদি হয়তো আমার উপরে রাগ করেছেন!' প্রশাসনের ভূমিকায় ক্ষোভ, শিলিগুড়িতে বিস্ফোরক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
'মমতা দিদি হয়তো আমার উপরে রাগ করেছেন!' শিলিগুড়িতে বিস্ফোরক রাষ্ট্রপতি দ্রৌুপদী মুর্মু
  • শিলিগুড়িতে এসে বিস্ফোরক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷

  • রাজ্য প্রশাসনের ভূমিকায় ক্ষোভ রাষ্ট্রপতির৷

  • আদিবাসীদের অনুষ্ঠান আয়োজন নিয়ে অসহযোগিতার অভিযোগ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement