advertisement

Mumbai Politics: ‘ঝুঁকেগা নেহি...,’ মহারাষ্ট্রে উল্টেপাল্টে গেল রাজনীতির অঙ্ক! ২০ বছর পরে একজোট দুই ভাই...রাজ-উদ্ধব, বালাসাহেবের উত্তরসূরি

Last Updated:

মহারাষ্ট্রর মহাযূতি জোটের সরকারের তিন ভাষা নীতি বর্তমানে সে রাজ্যজুড়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে৷ যে নীতিতে প্রাথমিক স্তর থেকে প্রতিটি সরকারি স্কুলে বাধ্যতামূলক করা হয়েছ হিন্দি পঠনপাঠন৷ প্রথম থেকেই ফড়নবিশ সরকারের এই নীতির তীব্র বিরোধিতা করতে দেখা গিয়েছে রাজ এবং উদ্ধব দুজনকেই৷ এদিনের সভাকে তাই ‘মরাঠা’ ভাষার বিজয় উৎসব হিসাবে উল্লেখ করা হয়েছে৷

News18
News18
মহারাষ্ট্র: কুড়ি কুড়ি বছরের পার৷ অবশেষে এক রাজনৈতিক মঞ্চে হাজির হলেন বালাসাহেব ঠাকরের দুই উত্তরসূরি৷ উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে৷ মঞ্চে উঠেই জড়িয়ে ধরলেন পরস্পরকে৷ রাজ ঠাকরে বললেন, ‘‘বালাসাহেব ঠাকরে যা পারেননি, অনেকেই যা পারেননি, দেবেন্দ্র ফড়নবিশ তা পারলেন৷ আমাদের এক করতে৷’’
এদিন মুম্বইয়ের ওরলির NSCI ডোমে শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-এর যুগ্ম উদ্যোগে আয়োজিত সভা ‘আওয়াজ মরাঠিচা’য় (মরাঠির আওয়াজ) এক মঞ্চে পাশাপাশি দেখা গেল ঠাকরে পরিবারের দুই তুতো ভাইকে৷ ২০০৫ সালের পর এই প্রথম সমস্ত শত্রুতা, অতীত পিছনে ফেলে রেখে৷ একসঙ্গে৷
মহারাষ্ট্রর মহাযূতি জোটের সরকারের তিন ভাষা নীতি বর্তমানে সে রাজ্যজুড়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে৷ যে নীতিতে প্রাথমিক স্তর থেকে প্রতিটি সরকারি স্কুলে বাধ্যতামূলক করা হয়েছ হিন্দি পঠনপাঠন৷ প্রথম থেকেই ফড়নবিশ সরকারের এই নীতির তীব্র বিরোধিতা করতে দেখা গিয়েছে রাজ এবং উদ্ধব দুজনকেই৷ এদিনের সভাকে তাই ‘মরাঠা’ ভাষার বিজয় উৎসব হিসাবে উল্লেখ করা হয়েছে৷
advertisement
advertisement
এদিন রাজ ঠাকরে জানান, ‘‘আপনাদের কাছে বিধান ভবন থাকতে পারে, কিন্তু, আমাদের শক্তি রাস্তায়৷’’ তিনি বলেন, ‘‘এই তিন ভাষার নীতি কোত্থেকে এল? এটা এসেছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে৷ আজকে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বলছে ইংরেজিই সব৷ অন্য রাজ্যে তো কই এমন নেই৷ শুধু মহারাষ্ট্রেই হচ্ছে কেন?’’ মহারাষ্ট্রের মানুষ মরাঠি ভাষাতেই কথা বলেবে, তাঁদের উপরে হিন্দি চাপিয়ে দেওয়া যাবে না, স্পষ্ট হঁশিয়ারি দেন রাজ৷
advertisement
সামনেই বিএমসি অর্থাৎ, বৃহন্মুম্বই পুরসভা নির্বাচন (BMC)৷ ২৯টি কর্পোরেশনে ভোট হবে এবার৷ তার ঠিক আগে মরাঠা আবেগ উস্কে দিয়ে এই ভাবে দুই বিচ্ছিন্ন ভাইয়ের একসাথে হওয়া রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনীতিক বিশেষজ্ঞেরা৷ রাজ-উদ্ধবের কথাতেও উঠে এসেছে সেই কথা৷
advertisement
এদিন রাজ বলেন, ‘‘অনেকেই ভাবছেন বিএমসি নির্বাচন পর্যন্ত আমরা একসাথে থাকব কি না৷ শুনে রাখুন, আমরা একসাথে হয়েছি এক সাথে থাকার জন্য৷’’ উদ্ধবের বক্তব্যে তো উঠে এসেছে ‘পুষ্পার’ সেই বিখ্যাত ডায়লগ৷ বলেন, ‘‘যদি আমার দাড়ি থাকত তো বলতাম, ঝুঁকেগা নেহি শা…’’৷ এদিনের মঞ্চ থেকে সরাসরি মুম্বই এবং মহারাষ্ট্র দখলের হুঙ্কার দেন উদ্ধব৷ বলেন, ‘‘রাজ ঠাকরে এবং আমি মুম্বই পুরসভা এবং মহারাষ্ট্রের ক্ষমতা দখল করব৷’’
advertisement
২০২৬ সালের প্রথমের দিকেই হতে চলেছে বৃহন্মুম্বই পুরসভার নির্বাচন৷ তার আগেই ফের নতুন করে ঘুঁটি সাজছে মহারাষ্ট্রে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai Politics: ‘ঝুঁকেগা নেহি...,’ মহারাষ্ট্রে উল্টেপাল্টে গেল রাজনীতির অঙ্ক! ২০ বছর পরে একজোট দুই ভাই...রাজ-উদ্ধব, বালাসাহেবের উত্তরসূরি
Next Article
advertisement
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
  • ‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’

  • টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব

  • পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement