advertisement

Gujarat explosion: প্রাক্তন প্রেমিকার বাড়িতে পার্সেল পাঠাল প্রেমিক! খুলতেই রক্তারক্তি, জোড়া মৃত্যু

Last Updated:

গতকাল জিতুভাই প্যাটেল নামে এক যুবকের বাড়িতে একটি পার্সেল আসে৷ পেশায় শ্রমিক জিতুভাই পার্সেলটি খুলতেই বোমা বিস্ফোরণ হয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় জিতুর৷ গুরুতর আহত হয় তাঁর ১২ বছর বয়সি কন্যা ভূমিকা৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
আহমেদাবাদ: বিবাহিত প্রাক্তন প্রেমিকার বাড়িতে পার্সেল বোমা পাঠিয়েছিল প্রেমিক৷ সেই বোমা বিস্ফোরণে জেরে মৃত্যু হল প্রেমিকার স্বামী এবং মেয়ের৷ গতকাল, বৃহস্পতিবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল গুজরাতের ভাদালিতে৷
এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, গতকাল জিতুভাই প্যাটেল নামে এক যুবকের বাড়িতে একটি পার্সেল আসে৷ পেশায় শ্রমিক জিতুভাই পার্সেলটি খুলতেই বোমা বিস্ফোরণ হয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় জিতুর৷ গুরুতর আহত হয় তাঁর ১২ বছর বয়সি কন্যা ভূমিকা৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়৷
advertisement
advertisement
এই ঘটনা যখন ঘটে তখন জিতুভাইয়ের স্ত্রী বাড়িতে ছিলেন না৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, জয়ন্তভাই বালুসিং বঞ্জারা নামে এক যুবক টেপ রেকর্ডারের মতো দেখতে ওই জিনিসটি একটি অটোতে করে পার্সেল করে পাঠান৷ সেই টেপ রেকর্ডারটির তার প্লাগে ঢুকিয়ে চালানোর চেষ্টা করতেই সেটিতে বিস্ফোরণ ঘটে৷
তদন্তে আরও উঠে আসে, জয়ন্তভাই রাজস্থানে গিয়ে ওই বোমাটি তৈরির সামগ্রী নিয়ে আসে৷ জিলেটিন স্টিক, ডেটোনেটরের সাহায্যে টেপ রেকর্ডারের মতো দেখতে ওই বোমাটি তৈরি করেন৷
advertisement
সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ প্রথমে ওই অটো চালককে চিহ্নিত করেন৷ এর পর তাঁর বয়ানের ভিত্তিতে অভিযুক্ত জয়ন্তভাইকে গ্রেফতার করে পুলিশ৷ জেরায় জয়ন্তভাই স্বীকার করে নেন, নিহত জিতুভাইয়ের স্ত্রীর সঙ্গে এক সময় সম্পর্ক ছিল তাঁর৷ কিন্তু সেই প্রেম টেকেনি৷ জিতুভাইয়ের সঙ্গে বিয়ে হয়ে যায় জয়ন্তর প্রেমিকার৷ সেই আক্রোশেই জিতুভাইকে খুন করতে ওই পার্সেল বোমা পাঠান তিনি৷
advertisement
এই বিস্ফোরণের ঘটনায় জিতু ভাইয়ে আরও দুই মেয়ে বুকে এবং চোখে আঘাত লাগে৷ তাদের বয়স ৯ এবং ১০ বছর৷ তারা দু জনেই এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Gujarat explosion: প্রাক্তন প্রেমিকার বাড়িতে পার্সেল পাঠাল প্রেমিক! খুলতেই রক্তারক্তি, জোড়া মৃত্যু
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement