advertisement

পাক প্রধানমন্ত্রী শরিফের ফোন মোদিকে

Last Updated:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ৷ ট্যুইট করে এই খবর জানাল প্রধানমন্ত্রীর দফতর ৷ পাঠানকোটে জঙ্গি হামলার পর এই প্রথম পাক প্রধানমন্ত্রীর তরফ থেকে ফোন এল মোদির কাছে ৷

# নয়াদিল্লি :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ৷ ট্যুইট করে এই খবর জানাল প্রধানমন্ত্রীর দফতর ৷ পাঠানকোটে জঙ্গি হামলার পর এই প্রথম পাক প্রধানমন্ত্রীর তরফ থেকে ফোন এল মোদির কাছে  ৷ ফোনে সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন নওয়াজ শরিফ ৷
মঙ্গলবার বিকেলে শ্রীলঙ্কা থেকে নরেন্দ্র মোদিকে ফোন করে পাঠানকোট হামলার তদন্তে সবরকম সাহায্যের আশ্বাস দিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ৷  প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে,ফোনে পাঠানকোট হামলার তীব্র নিন্দা করেন শরিফ ৷ জবাবে নরেন্দ্র মোদি বলেন, ভারত চায় পাঠানকোট হামলায় যুক্ত ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিক পাকিস্তান সরকার ৷ এরপরই কড়া ও প্রযোজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন পাক প্রধানমন্ত্রী ৷ সূত্রের খবর, পাক প্রধানমন্ত্রী ইতিমধ্যেই পাক NIA-কে সহযোগিতার নির্দেশ দিয়েছেন ৷
advertisement
পাঠানকোট হামলায় প্রথমদিন থেকে আঙুল উঠেছে পাকিস্তানের দিকে ৷ পাক মদতপুষ্ট জঙ্গিরাই যে এই আক্রমণ চালিয়েছে এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷ পাক যোগের সমস্ত প্রমাণ এদিনই পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভারত ৷ শরিফের এই ফোনবার্তা ভারত-পাক কূটনৈতিক সম্পর্কে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পাক প্রধানমন্ত্রী শরিফের ফোন মোদিকে
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement