advertisement

Viral News | Tamilnadu | Snake: পৈশাচিক কাণ্ড! সাপের থেকে বদলা নিতে সাপকেই কামড়, ভাইরাল ভিডিও

Last Updated:

তারপরেই পুলিশি তৎপরতায় ধরা পড়ে মোহন, সূর্য এবং সন্তোষ৷ পুলিশি জেরায় মোহন জানিয়েছে, তাঁকে একবার সাপে কামড়েছিল৷ তাই সে সাপকে পাল্টা কামড়ে প্রতিশোধ নিতে চেয়েছিল৷

তামিলনাড়ু: কোনও এক দিন, কোনও এক সময় সাপে কামড়েছিল তাকে৷ আর সেই ঘটনার প্রতিশোধ নিতে অমানুসিক কাণ্ড ঘটালেন যুবক৷ তামিলনাড়ুর আরাক্কোনাম এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ পশুপ্রেমীরাও ঘটনার তীব্র নিন্দা করছেন৷ প্রাণীদের উপরে অমানুসিক অত্যাচারের অভিযোগ গ্রেফতার করা হয়েছে ওই যুবক ও তাঁর ২ বন্ধুকে৷
অভিযুক্ত তিন জনের নাম মোহন, সূর্য এবং সন্তোষ৷ কিছুদিন আগেই তারা একটি সাপকে পাকড়াও করে৷ তারপর সাপটাকে নিয়ে একটি ভিডিও তুলতে শুরু করে তারা৷ ভিডিয়োয় দেখা যায়, ৩ ফুটের একটি সাপ হাতে নিয়ে খেলা করছে মোহন৷ তারপরে, ভিডিওতেই সে জানায়, এখন সে সাপটার মাথা দাঁত দিয়ে টেনে ছিঁড়ে দেবে৷ ব্যস! যেমন কথা তেমন কাজ৷ সাপটার মাথা দাঁত দিয়ে টেনে ছিঁড়ে দেয় মোহন৷ গোটা পৈশাচিক ঘটনাই রেকর্ড হয় ভিডিয়োয়৷
advertisement
আরও পড়ুন: প্রেমিক নিখোঁজ! জঙ্গল ছেড়ে ফেরার সঙ্গীও! দুই চিতার খোঁজে হন্যে বনকর্মীরা, মধ্যপ্রদেশে আতঙ্ক!
এখানেই থামেনি মোহনেরা৷ এরপরে সেই ভিডিয়ো তারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে৷ হুহু করে ভাইরাল হয় সেই ভিডিও৷ চতুর্দিকে এমন পৈশাচিক কাণ্ড ঘিরে নিন্দার ঝড় ওঠে৷ ভিডিওটির বিষয়ে Wildlife Crime Control authority কে খবর দেন পশুপ্রেমীরা৷
advertisement
advertisement
আরও পড়ুন: মাঝ আকাশে ভয়ঙ্কর কাণ্ড! বিমানের ককপিটের ভিতরেই দেখা মিলল কোবরার... তারপর
তারপরেই পুলিশি তৎপরতায় ধরা পড়ে মোহন, সূর্য এবং সন্তোষ৷ পুলিশি জেরায় মোহন জানিয়েছে, তাঁকে একবার সাপে কামড়েছিল৷ তাই সে সাপকে পাল্টা কামড়ে প্রতিশোধ নিতে চেয়েছিল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral News | Tamilnadu | Snake: পৈশাচিক কাণ্ড! সাপের থেকে বদলা নিতে সাপকেই কামড়, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement