advertisement

Cape Cobra | Airplane: মাঝ আকাশে ভয়ঙ্কর কাণ্ড! বিমানের ককপিটের ভিতরেই দেখা মিলল কোবরার... তারপর

Last Updated:

বিমানের সব যাত্রীরাই ঘটনার পরে সুস্থ-স্বাভাবিক ছিলেন৷ বিমানচালকের প্রত্যৎপন্নমতিত্বের জন্যই যে তাঁদের বিমান বড় ধরেনর দুর্ঘটনার হাত থেকে বেঁচেছে, তা তাঁরা একবাক্যেই স্বীকার করে নিয়েছেন৷

জোহানেসবার্গ: নাম রুডল্ফ ইরাসমাস৷ গত ৫ বছর ধরে বিমান চালাচ্ছেন তিনি৷ বিমান চালাতে চালাতে কখনও খারাপ আবহাওয়ার সম্মুখীন হতে হয়েছে৷ কখনও আবার বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে৷ প্রতিটি ক্ষেত্রেই মাথা ঠান্ডা করে কাজ করেছেন ইরাসমাস৷ কিন্তু, তাঁর মনোবল যে কতটা প্রশংসনীয় তা প্রমাণিত হল আরও একটি ঘটনায়৷
সোমবার সকালে ইরাসমাস ছোট একটি বিমানে চারজন যাত্রী নিয়ে দক্ষিণ আফ্রিকার ওরশেস্টার থেকে নেলসপ্রুটের উদ্দেশে রওনা দিয়েছিলেন৷ কিন্তু, মাঝ আকাশেই ঘটল বিপত্তি৷ ইরাসমাস দেখলেন, তাঁর সিটের পিছন দিয়ে তাঁরই সিটের তলায় আস্তে আস্তে চলে গেল বিষাক্ত কেপ কোবরা সাপ৷
আরও পড়ুন: প্রেমিক নিখোঁজ! জঙ্গল ছেড়ে ফেরার সঙ্গীও! দুই চিতার খোঁজে হন্যে বনকর্মীরা, মধ্যপ্রদেশে আতঙ্ক!
নিজের আসনের নীচে বিষধর সাপটাকে যেতে দেখেও কিন্তু ঘাবড়ে যাননি ইরাসমাস৷ বরং, সেই সময় মাথা ঠান্ডা রেখে ঠিক করে নিয়েছিলেন, এরপর তিনি ঠিক কী কী করবেন৷ সাপের কথা অবশ্যই তিনি যাত্রীদের জানানি৷ সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন এয়ার ট্র্যাফিক কন্ট্রোল রুমের সঙ্গে৷ জানান সমস্যার কথা৷
advertisement
advertisement
ঘটনার কথা বর্ণনা করতে গিয়ে ইরাসমাস বলেন, "আমি সবসময় আর সিটের ঠিক পাশে জলের বোতল রাখি৷ হাতের কাছ ঠান্ডা অনুভূতি হওয়ায় মুহূর্তের জন্য তাকিয়ে দেখি৷ দেখেই হাড়হিম হয়ে যায়৷ কেপ কোবরা তখন আসতে আসতে আমার সিটের পিছন থেকে আমার সিটের নীচের দিকে এগোচ্ছে৷" এরপরেই তিনি বিমানের জরুরি অবতরণের জন্য বার্তা পাঠান সংশ্লিষ্ট কন্ট্রোল রুমে৷
advertisement
আরও পড়ুন: প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বিরোধীদের ঝাঁঝালো আক্রমণ! চব্বিশের লক্ষ্যও ঠিক করে দিলেন নরেন্দ্র মোদি
বিমানটি সেই সময় ওয়েলকম বিমানবন্দরের কাছে ছিল৷ সেখানেই বিমানটির জরুরি অবকরণ করা হয়৷ জানা গিয়েছে, বিমানটি ছাড়ার আগেই বিমানবন্দরের কর্মীরা জানিয়েছিলেন, বিমানের ডানার নীচে চাঁরা একটি বিষধর সাপ দেখেছেন৷ কিন্তু, হাজার খুঁজেও সেই সাপ তখন দেখতে পাওয়া যায়নি৷ ফলে বিমানকর্মীরা ভেবেছিলেন, সাপটি বোধহয় বিমান থেকে নেমে গেছে৷ কিন্তু, তেমনটা যে হয়নি, তাতে মাঝ আকাশে উঠেই বোঝা গেল৷
advertisement
বিমানের সব যাত্রীরাই ঘটনার পরে সুস্থ-স্বাভাবিক ছিলেন৷ বিমানচালকের প্রত্যৎপন্নমতিত্বের জন্যই যে তাঁদের বিমান বড় ধরেনর দুর্ঘটনার হাত থেকে বেঁচেছে, তা তাঁরা একবাক্যেই স্বীকার করে নিয়েছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Cape Cobra | Airplane: মাঝ আকাশে ভয়ঙ্কর কাণ্ড! বিমানের ককপিটের ভিতরেই দেখা মিলল কোবরার... তারপর
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement