advertisement

Assam NRC: এনআরসি এখন পুনর্মূল্যায়ন করা যাবে না, চূড়ান্ত তালিকা ৩১ অগাস্টেই, জানাল সুপ্রিম কোর্ট

Last Updated:

শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, কোনও নথি আর পুনর্মুল্যায়ন হবে না৷ এনআরসি নথি আধার তথ্যের মতোই কড়া সুরক্ষায় রাখার জন্য কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷

#নয়াদিল্লি: অসমের জতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ডেটা কোন রকম পুনর্মুল্যায়ন এখন আর করা যাবে না৷ অসম এনআরসি পুনর্মুল্যায়ন নিয়ে আবেদনে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, কোনও নথি আর পুনর্মুল্যায়ন হবে না৷ এনআরসি নথি আধার তথ্যের মতোই কড়া সুরক্ষায় রাখার জন্য কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷
সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি আরএফ নরিমানের বেঞ্চ জানিয়ে দিয়েছে, অসম এনআরসি-র চূড়ান্ত তালিকায় যাঁদের নাম বাদ গিয়েছে, সেই তালিকা প্রকাশ করা হবে ৩১ অগাস্ট অনলাইনে৷ যাঁদের এনআরসি-তে নাম রয়েছে, তাঁদের নামের তালিকার হার্ড কপি পাঠিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট জেলা অফিসে৷
advertisement
advertisement
যার নির্যাস, ২০০৪ সালের ৩ ডিসেম্বরের পরে অসমে যাঁরা জন্মেছেন, তাঁদের নামও এনআরসি থেকে বাদ যাবে৷ তাঁদের মা-বাবাদের বিদেশি নাগরিক হিসেবে ঘোষণা করতে পারে ট্রাইবুনাল অথবা যদি তাঁদের ভোটার স্টেটাস সন্দেহজনক হয়৷
শীর্ষ আদালতের নির্দেশ, কেন্দ্রীয় সরকার, অসম সরকার ও এনআরসি কো-অর্ডিনেটরদেরও এনআরসি নথিতে লিমিটেড অ্যাকসেস থাকবে৷ প্রসঙ্গত, গত বছর জুলাইয়ে অসমে বিধানসভায় জেলা ভিত্তিক এনআরসি নথির খসড়া লিক হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Assam NRC: এনআরসি এখন পুনর্মূল্যায়ন করা যাবে না, চূড়ান্ত তালিকা ৩১ অগাস্টেই, জানাল সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement