Terror Attack in India: বড়সড় জঙ্গি হানার পর্দাফাঁস, পুলিশের জালে ৮ সন্দেহভাজন! পাকিস্তান-বাংলাদেশের যোগ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Terror Attack in India: ভারতে জঙ্গি হামলার পরিকল্পনার অভিযোগে বাংলাদেশি-সহ গ্রেফতার ৮। সন্দেহভাজনদের কাছ থেকে আটটি মোবাইল ও ১৬টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
নয়াদিল্লি: ভারতে বড় ধরনের সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনার অভিযোগে দিল্লি পুলিশ আটজনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন বলে খবর সংবাদমাধ্যম সূত্রে। জানা গিয়েছে, ধৃতদের সঙ্গে পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশের জঙ্গিগোষ্ঠীর যোগসাজশ রয়েছে।
ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে এখনও পর্যন্ত আটজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। তামিলনাড়ুর তিরুপ্পুর জেলায় গারমেন্টস তৈরির ইউনিটে কাজ করার ছদ্মবেশে থাকত মিজানুর রহমান (Mizanur Rahman), মহম্মদ শাবাত (Mohammed Shabat), উমর (Umar), মহম্মদ লিতন (Mohammed Litan), মহম্মদ শাহিদ (Mohammed Shahid) এবং মহম্মদ উজ্জল (Mohammed Ujjal)। ওই ছ’জনকে সেখান থেকেই গ্রেফতার করে তামিলনাড়ু পুলিশ। পশ্চিমবঙ্গ থেকেও আরও দু’জনকে ধরা হয়েছে বলে খবর।
advertisement
#WATCH | Tiruppur, Tamil Nadu | Visuals of the six arrested accused, namely Mizanur Rahman, Mohammad Shabat, Umar, Mohammad Litan, Mohammad Shahid, and Mohammad Ujjal from Tamil Nadu, being taken to Delhi, yesterday.
The six accused were arrested by the Delhi Police. https://t.co/SAkLoE8Bji pic.twitter.com/PykAiqRrOv
— ANI (@ANI) February 22, 2026
advertisement
advertisement
আরও পড়ুন: যুবসাথী প্রকল্পে নাম অ্যাপ্রুভ হয়েছে তো? কীভাবে জানবেন? রইল মোবাইলে দেখার সহজ পদ্ধতি
জানা যাচ্ছে, নিজেদের পরিচয় গোপন রাখতে ভুয়ো আধার কার্ড ব্যবহার করছিল তারা। তল্লাশিতে উদ্ধার হয়েছে আটটি মোবাইল ফোন ও ১৬টি সিম কার্ড। গোটা চক্রকে তামিলনাড়ু পুলিশই প্রথমে আটক করে। পরে তদন্তের সুবিধার জন্য তাদের দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে।
advertisement
আরও পড়ুন: দেশজুড়ে চলছে ৩২ ভুয়ো বিশ্ববিদ্যালয়, তালিকায় বাংলার দুই! শীর্ষস্থানে রাজধানী দিল্লি
কয়েকদিন আগেই কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা সূত্রে জানা যায়, পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তইবা দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকা ও চাঁদনি চকের এক মন্দির-সহ দেশের নানা গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে বিস্ফোরণের ছক কষছে। সন্দেহ, আইইডি হামলার পরিকল্পনা করছিল জঙ্গিরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 22, 2026 12:50 PM IST










