advertisement

Yuva Sathi Status: যুবসাথী প্রকল্পে নাম অ্যাপ্রুভ হয়েছে তো? কীভাবে জানবেন? রইল মোবাইলে দেখার সহজ পদ্ধতি

Last Updated:
Yuva Sathi Status: যুব সাথীর ফর্ম জমা দেওয়ার পর আপনার আবেদনটি আদৌ গ্রাহ্য হয়েছে কি না, বা বর্তমান স্থিতি কী, তা কি আপনি জানেন? রইল মোবাইলে সহজেই দেখার পদ্ধতি।
1/9
রাজ্য সরকারের নতুন উদ্যোগে যুব সম্প্রদায়ের জন্য চালু হওয়া 'যুবসাথী' প্রকল্প নিয়ে ইতিমধ্যেই ব্যাপক সাড়া পড়েছে। দুয়ারে সরকার ক্যাম্প হোক কিংবা অনলাইন পোর্টাল-- বহু চাকরিপ্রার্থী ও পড়ুয়া এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন।

2/9
 কিন্তু ফর্ম জমা দেওয়ার পর আপনার আবেদনটি আদৌ গ্রাহ্য হয়েছে কি না, বা বর্তমান স্থিতি কী, তা নিয়ে অনেকেই চিন্তিত। সুখবর হল, এখন আপনি বাড়িতে বসেই নিজের মোবাইল থেকে আবেদনের স্ট্যাটাস যাচাই করে নিতে পারবেন।

3/9
আবেদনের বর্তমান অবস্থা জানার উপায় কী? আপনি যদি ইতিমধ্যেই যুবসাথী পোর্টালে বা অফলাইন ক্যাম্পে আবেদন করে থাকেন, তবে অফিশিয়াল ওয়েবসাইট https://apas.wb.gov.in/ এ গিয়ে খুব সহজেই স্ট্যাটাস চেক করা সম্ভব।

4/9
প্রথমে আপনার ব্রাউজার থেকে যুবসাথী প্রকল্পের পোর্টালে প্রবেশ করুন। এরপর হোমপেজে থাকা 'Check Status' অপশনটি খুঁজে বের করে সেখানে ক্লিক করুন।

5/9
আবেদন করার সময় আপনি যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছিলেন, সেটি নির্দিষ্ট বক্সে লিখুন এবং পাশের ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করুন।এরপর 'Get OTP' বোতামে ক্লিক করলে আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেটি দিয়ে 'Verify Pin' করলেই স্ক্রিনে ফলাফল দেখা যাবে।

6/9
 যদি আপনার আবেদনটি সফলভাবে সিস্টেমে নথিভুক্ত হয়ে থাকে, তবে স্ক্রিনে আপনার অ্যাপ্লিকেশন নম্বর বা রেজিস্ট্রেশন নম্বরটি ভেসে উঠবে। এমনকি 'Application Form' অপশনে গিয়ে আপনি আপনার জমা দেওয়া ফর্মটি পুনরায় দেখতে বা প্রিন্ট করতে পারবেন।

7/9
অনেকের মনেই প্রশ্ন জাগে, অফলাইনে ফর্ম জমা দেওয়ার পর যদি অনলাইনে নাম না দেখায়, তবে কি আবার অনলাইনে আবেদন করা যাবে? নিয়ম অনুযায়ী, এটি করা যেতে পারে। যতক্ষণ না আপনার অফলাইন ফর্মটি সিস্টেমে উঠছে, ততক্ষণ অনলাইন আবেদনটি জমা নেওয়া হবে।

8/9
পরবর্তীতে যখন অফলাইন ফর্মটি প্রসেস করা হবে, তখন আধার বা ফোন নম্বরের তথ্যের ভিত্তিতে ডুপ্লিকেট হিসেবে অফলাইন ফর্মটি বাতিল বা 'Already Enrolled' দেখাতে পারে এবং আপনার অনলাইন আবেদনটিই বহাল থাকবে।

9/9
তবে মনে রাখবেন, বর্তমানে পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন হয়েছে কি না, সেটুকুই দেখা যাচ্ছে। আপনার আবেদনটি ভেরিফিকেশন বা যাচাইকরণ পর্বের কোন পর্যায়ে আছে, বা সেটি অনুমোদিত বা Approved হল কি না, সেই সংক্রান্ত তথ্য এখনও পোর্টালে আপডেট করা হয়নি। এর জন্য আবেদনকারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।