advertisement

BJP: বিধায়ক কেনাবেচা কাণ্ডে যোগ! বিজেপি-র শীর্ষ নেতা বি এল সন্তোষকে তলব করল তেলেঙ্গানা পুলিশ

Last Updated:

তেলেঙ্গানার একটি ফার্ম হাউসে টিআরএস-এর চার বিধায়ককে একশো কোটি টাকার প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ ওঠে৷

বিপাকে বিজেপি-র শীর্ষ নেতা৷
বিপাকে বিজেপি-র শীর্ষ নেতা৷
#হায়দ্রাবাদ: বিধায়ক কেনাবেচা কাণ্ডে এবার বিজেপি-র অন্যতম শীর্ষ নেতা বি এল সন্তোষকে তলব করল তেলেঙ্গানা পুলিশ৷ তেলেঙ্গানার শাসক দল টিআরএস-এর চার বিধায়ককে বিজেপি নিজেদের দলে টানতে বিপুল টাকার প্রস্তাব দিয়েছিল বলে অভিযোগ৷ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমেছে তেলেঙ্গানা পুলিশ৷ এই মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য বি এল সন্তোষকে তলব করা হয়েছে৷
পুলিশের নোটিস অনুযায়ী, বিজেপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) পদে থাকা বি এল সন্তোষ নির্দিষ্ট দিনে হাজিরা না দিলে তাঁকে গ্রেফতারও করতে পারে পুলিশ৷ ইতিমধ্যেই বিধায়ক কেনাবেচার এই অভিযোগের মামলা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে৷ হাইকোর্ট অবশ্য তদন্ত চালিয়ে যাওয়ার জন্য পুলিশকে অননুমতি দিয়েছে৷ তবে একজন বিচারপতির পর্যবেক্ষণে তদন্ত চলবে৷
advertisement
advertisement
তেলেঙ্গানার একটি ফার্ম হাউসে টিআরএস-এর চার বিধায়ককে একশো কোটি টাকার প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ ওঠে৷ এই অভিযোগে তিনজনকে গ্রেফতার করে পুলিশ৷ তিন জনই অবশ্য জামিন পেয়ে গিয়েছেন৷
একদিকে তেলেঙ্গানায় নিজেদের প্রভাব আরও বাড়ানোর চেষ্টা করছে বিজেপি৷ অন্যদিকে সর্বভারতীয় ক্ষেত্রে নিজের দলকে আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে নিজের দলের নাম তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি থেকে বদলে ভারত রাষ্ট্র সমিতি করেছেন তিনি৷
advertisement
এসবের মধ্যেই কয়েকদিন আগে বিজেপি-র বিরুদ্ধে নিজের দলের চার বিধায়ককে একশো কোটি টাকার বিনিময়ে দলে টানার অভিযোগে সরব হন কেসিআর৷ অভিযোগের সমর্থনে একটি ভিডিও ক্লিপও প্রকাশ করেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
BJP: বিধায়ক কেনাবেচা কাণ্ডে যোগ! বিজেপি-র শীর্ষ নেতা বি এল সন্তোষকে তলব করল তেলেঙ্গানা পুলিশ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement